ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

সামাজিক যোগাযোগে মাধ্যমে ওষুধ বিক্রির প্রতারক আটক 

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি 

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি 

ফেব্রুয়ারি ৮, ২০২৩, ০২:৪৮ পিএম

সামাজিক যোগাযোগে মাধ্যমে ওষুধ বিক্রির প্রতারক আটক 

রংপুরের কাউনিয়ায় সামাজিক যোগাযোগে ভেটেরিনারি মেডিসিন বিক্রির প্রতারণা করার অভিযোগে নাহিদ হাসান নামে এক প্রতারক  গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (৮ ফেব্রুয়ারি) তাকে মামলায় গ্রেপ্তার দেখিয়ে রংপুর আদালতে পাঠিয়েছে পুলিশ।

নাহিদ উপজেলার বালাপাড়া ইউনিয়নের নিজপাড়া গ্রামের আনোয়ারুল ইসলামের ছেলে। 

পুলিশ জানায়, নাহিদ প্রতারনা করে সামাজিক যোগাযোগের মাধ্যমে মেডিসিন বাজার নামক অনলাইনে ভেটেরিনারি ঔষুধ বিক্রির বিজ্ঞাপন প্রচার করে। এরপর সে অনলাইনে ভেটেনারি ঔষুধ ডেলিভেরি দেয়ার কথা বলে নারায়ণগঞ্জের আড়াইহাজার এলাকাযর দ্বীন ইসলাম নামের এক ব্যক্তির কাছ থেকে মোবাইল ব্যাংকিংয়ে তিন ধাপে ২৪ হাজার টাকা নেয়।  

এরপর নাহিদ দ্বীন ইসলামকে ঔষুধ ডেলিভেরী না দিয়ে মোবাইল বন্ধ রাখে। প্রতারনার বিষয়টি টের পেয়ে দ্বীন ইসলাম র‍্যাবের  কাছে অভিযোগ করেন। পরে মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) অভিযান চালিয়ে কাউনিয়া তপিকল বাজারে নুসরাত ভেটেরিনারি মেডিসিন নামক দোকান থেকে নাহিদকে আটক করে র‍্যাব।

কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোন্তাছের বিল্লাহ বলেন, প্রতারনার অভিযোগে নাহিদকে আটক করে র‍্যাব। এ ব্যাপারে মামলা হয়েছে। বুধবার মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে রংপুর আদালতে পাঠানো হয়েছে।

আরএস

Link copied!