ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

হালদায় পোনা অবমুক্ত

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি

মার্চ ১৮, ২০২৩, ০৩:৫৬ পিএম

হালদায় পোনা অবমুক্ত

দক্ষিণ এশিয়ার একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র ও বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ হালদা নদীর মাছের পোনা অবমুক্ত করেছেন রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রাউজানের সাংসদ এবি এম ফজলে করিম চৌধুরী এমপি।

শনিবার (১৮ মার্চ) রাউজানের অংশ সর্ত্তার ঘাট এলাকায় নদীতে মাঝারি আকারের ৩০০ কেজি  রুই, কাতলা, কালি বাউশ, মৃগাল মাছ অবমুক্ত করা হয়।

এবিএম ফজলে করিম চৌধুরী বলেন, ‘হালদায় জালপাতা, মাছ শিকার, ইঞ্জিন চালিত নৌযান চলাচল, ড্রেজার দিয়ে বালু উত্তোলন সম্পূর্ণ নিষিদ্ধ আছে। এসব কাজে কেউ জড়িত থাকলে তাদের শনাক্ত করে আইনের হাতে সোপর্দ করতে হবে।

উপজেলা নির্বাহী অফিসার আবদুস সামাদ শিকদারের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন রাউজান উপজেলা পরিষদের চেয়ারম্যান এহেছানুল হায়দর চৌধুরী বাবুল, রাউজান পৌর মেয়র জমির উদ্দিন পারভেজ, রাউজান থানা অফিসার ইনচার্জ আবদুল্লাহ আল হারুন, পৌরসভার প্যানেল মেয়র বশির উদ্দিন খান, পৌর কাউন্সিলর আলমগীর আলী, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা পীযুষ প্রভা কর, কৃষি অফিসার ইমরান হোসেন, উপজেলা যুবলীগের সহ সভাপতি সুমন দেসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এআরএস
 

Link copied!