ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

দিরাই উপজেলায় ৯৫ গৃহহীন পাচ্ছেন স্বপ্নের ঠিকানা

দিরাই (সুনামগঞ্জ) প্রতিনিধি

দিরাই (সুনামগঞ্জ) প্রতিনিধি

মার্চ ২১, ২০২৩, ০৪:৩৪ পিএম

দিরাই উপজেলায় ৯৫ গৃহহীন পাচ্ছেন স্বপ্নের ঠিকানা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় চতুর্থ পর্যায়ে সারা দেশে বুধবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে একযোগে ভূমিহীন ও গৃহহীনদের মধ্যে জমি বন্দোবস্ত প্রদানপূর্বক গৃহ বরাদ্দ করবেন।  

এ উপলক্ষ্যে দিরাই উপজেলায় স্থানীয় প্রশাসনের উদ্যোগে সংবাদ সম্মেলন করা হয়েছে।  মঙ্গলবার বেলা ১১ ঘটিকায়  উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুর রহমান মামুন ও এসিল্যান্ড জনি রায় জানান, দিরাই উপজেলায়  রাজানগর,  রফিনগর,  চরনারচর ও কুলঞ্জ ইউনিয়নসহ চারটি ইউনিয়নে প্রধানমন্ত্রীর উপহার ৯৫টি ঘর উপকার ভোগীদের মধ্যে প্রদান করা হবে।

এ নিয়ে  উপজেলায় প্রথম,  দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ পর্যায়ে সর্বমোট ৮৭৭ টি ঘর  উপহার পাবে ভুমিহীন ও গৃহহীন পরিবার।মুজিববর্ষের ঘোষণা অনুযায়ী প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে সারাদেশে গৃহহীনদের মধ্যে এ ঘর উপহার দেওয়া হচ্ছে। সংবাদ সম্মেলনে স্হানীয় গনমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

আরএস

Link copied!