ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

মুরগি বোঝাই পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে, নিহত ১

মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জ প্রতিনিধি

এপ্রিল ১৫, ২০২৩, ০১:০০ পিএম

মুরগি বোঝাই পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে, নিহত ১

মুন্সীগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক্সপ্রেসওয়ের সার্ভিস লেন থেকে একটি মুরগি বোঝাই পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে ডুবে যায়। এতে পিকআপ ভ্যানের মালিক ওমর শেখ (৩০) নিহত হয়।

শনিবার (১৫ এপ্রিল) সকাল ৬টার দিকে শ্রীনগর উপজেলার কেয়টখালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ওমর শেখের বাড়ি উপজেলার পাটাভোগ ইউনিয়নের মাশুরগাও গ্রামে।

স্থানীয়রা জানায়, ঢাকা থেকে মাওয়াগামী মুরগি বোঝাই পিকআপ ভ্যান (ঢাকা মেট্রো ন- ১৯ ৭৩৩৩) এক্সপ্রেসওয়ের সার্ভিস লেন থেকে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের পুকুরে পরে ডুবে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে মুরগি ব্যবসায়ী ওমর শেখকে উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। সেখানে কত্যর্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন ওয়্যারহাউস ইন্সপেক্টর মো. মাহফুজ রিবেন জানান, পিকআপ ভ্যানের মালিক ওমর শেখকে উদ্ধার করে হাসপাতালে আনা হলে তাকে মৃত ঘোষণা করা হয়। হাঁসাড়া হাইওয়ে থানার ওসি মোল্লা জাকির হোসেন জানান, গাড়িটি উদ্ধার করে হাইওয়ে থানা হেফাজতে রাখা হয়েছে।

এআরএস

Link copied!