ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বুধবার, ২২ জুলাই, ২০২৬

বরিশাল সিটি নির্বাচনে মেয়র প্রার্থীদের গনসংযোগ শুরু

বরিশাল ব্যুরো

বরিশাল ব্যুরো

মে ২৭, ২০২৩, ০৭:৪৪ পিএম

বরিশাল সিটি নির্বাচনে মেয়র প্রার্থীদের গনসংযোগ শুরু

বরিশাল সিটি কপোরেশন নির্বাচনে জাতীয় পার্টির মেয়র প্রার্থী ইকবাল হোসেন তাপস গতকাল শনিবার (২৭ মে) সকাল ১১ টায় নগরীর বটতলা এলাকা থেকে গনসংযোগ শুরু করেন। 

অপরদিকে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম গনসংযোগ করেন নগরীর বাংলা বাজার এলাকায়। এছাড়াও স্বতন্ত্র মেয়র প্রার্থী কামরুল আহসান রুপম  নগরীর ৩০ নং ওয়ার্ড সোলনা বাজার থেকে কাশিপুর চৌমাথা বাজার পর্যন্ত কর্মীদের সাথে নিয়ে গনসংযোগ শুরু করেন। 

এসময় তারা সংঙ্খা প্রকাশ করেন আগমী ১২ জুনের নির্বাচন নিয়ে। তবে ভোটাররা যদি নিরবিগ্নে ভোট কেন্দ্রে যেতে পারে তবে তারা ভোট যুদ্ধে বিজয়ই হবেন বলে আশা প্রকাশ করেন। সেই সাথে তার উন্নয়নের নানা প্রতিশ্রুতিও দেন ভোটারদের। 

এদিকে সকাল সাড়ে ১১ টার দিকে আওয়ামী লীগের নৌকা মার্কার মেয়র প্রার্থী খোকন সেরনিয়াবাতকে বিজয়ই করতে ছাত্রলীগ নেতা ফয়সাল আহম্মেদ মুন্নার নেতৃত্বে নগরীতে একটি নির্বাচনী প্রচার মিছিল বের করা হয়। মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সদর রোড গিয়ে শেষ হয়।

আরএস

Link copied!