ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬
আমার সংবাদে প্রকাশিত সংবাদে

বন্ধ হল সরকারি খাল ও নদী দখল করে স্থাপনা নির্মাণের কাজ

নবীনগর( ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

নবীনগর( ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

জুন ১৩, ২০২৩, ০৩:৩৪ পিএম

বন্ধ হল সরকারি খাল ও নদী দখল করে স্থাপনা নির্মাণের কাজ

ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে পৌর এলাকার ৭ নং ওয়াড নারায়নপুর কোনাঘাট মোড়ে সরকারি ১ নং খাস খতিয়ানের বি এস ৪৫৭১ ও ৪৫৭৩ দাগের বুড়ি নদী ও খালের জায়গা দখল করে দুই ভাই  স্থায়ী স্থাপনা নির্মাণ করায় জাতীয় দৈনিক আমার সংবাদ পত্রিকার সারাবাংলা পাতায় ১৩ জুন মঙ্গলবার  "সরকারি খাল দখল করে স্থাপনা নির্মাণ" শিরোনামে  প্রকাশিত হওয়ার সংবাদটি নবীনগর সহকারী কমিশনার ভূমির নজরে এলে তিনি সরজমিনে সদর ভূমি অফিসের অফিস সহায়ক মিজানুর রহমান কে পাঠিয়ে বন্ধ করে দেয় সকল চলমান কাজ ।

এসময় ঐ ভূমি অফিসের অফিস সহায়ক  ঘটনাস্থলে দুই ভাই  আবুল কাশেম ও শাহ আলমের ভাড়াটিয়া বালু ব্যবসায়ি মলিন্দ্র দেবনাথ কে তার ভাড়া নেয়া নদীর জায়গায় বড় কার্গো জাহাজ থেকে বালু  আনলোড করতে দেখতে পায়।পরে  চলমান বালু আনলোড করা বন্ধ করে দেয়া সহ  সরকারি জায়গায় থাকা তার সকল ইট- বালু আগামী ২৪ ঘন্টার মধ্যে অন্যত্রে সরিয়ে নেয়া নির্দেশনা প্রদান করে। এবং তারই পাশে নদী দখল করে পৌরসভার সরকারি টয়লেটের  নির্মাণ কাজ চলমান দেখতে পেয়ে তা বন্ধ করে দিয়ে কাজ না করার নির্দেশনা প্রদান করেন।

এবিষয়ে নবীনগর সহকারী কমিশনার ভূমি মাহমুদা জাহান জানান,প্রকাশিত সংবাদটি তার দৃষ্টিগোচর হলে পৌর সদরের সদর ভূমি নায়েব সহ  আরেকটি উচ্ছেদ অভিযানে থাকায় সদর ভূমি  অফিসের অফিস সহায়ক  মিজান কে পাঠিয়ে সরকারি জায়গা দখল করে স্থাপনা নির্মাণের  কাজ বন্ধ করে দেয়। এবং পূনরায় কাজ করার চেষ্টা করলে যথাযথ আইনি ব্যবস্থা নেয়ার হবে বলে কঠোর নির্দেশনা প্রদান করেন।

আরএস

Link copied!