কালীগঞ্জ (লালমনিরহাট) প্রতিনিধি
জুন ২৪, ২০২৩, ০৮:০০ পিএম
উত্তরাঞ্চলের সীমান্তবর্তী সুবিধাবঞ্চিত ৮৬টি এলাকা ও নদী বিধৌত চরাঞ্চলের সমন্বিত প্রণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় লালমনিরহাটের কালীগঞ্জে প্রাণিসম্পদ অফিসের উদ্যোগে সুবিধাভোগীদের মাঝে ছাগল ও ভেড়া বিতরণ করা হয়েছে।
শনিবার (২৪ জুন) সকালে উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ে এসব ছাগল ও ভেরা বিতরণ করা হয়।
উপজেলা প্রাণী সম্পদ কার্যালয়ের আয়োজনে প্রাণিসম্পদ কার্যালয়ের হলরুমে উপজেলা নির্বাহী অফিসার জহির ইমামের সভাপতিত্বে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফেরদৌস আহমেদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালী যুক্ত হয়ে বিতরণী কার্যক্রম উদ্বোধণ করেন সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ মোশারফ হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান কমল কৃষ্ণ সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান নাজনীন রহমান, প্রেসক্লাব সভাপতি আমিরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দেবদাস রায় বাবুল, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি রেফাজ উদ্দিন রাঙ্গা, তুষভান্ডার ইউপি চেয়ারম্যান নুর ইসলাম আহমেদ, উপজেলা সহকারি প্রোগ্রামার মোস্তফা চৌধুরী প্রমুখ।
উপজেলার ভোটমারী, তুষভান্ডার ও কাকিনা ইউনিয়নের চরাঞ্চলের ১৫০সুবিধাভোগী পরিবারের মাঝে ১০০টি ছাগল ও ১৫০টি ভেড়া বিতরণ করা হয়।
আরএস