ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

সালথায় দেশীয় প্রজাতির পোনা অবমুক্তকরণ

সালথা (ফরিদপুর) প্রতিনিধি

সালথা (ফরিদপুর) প্রতিনিধি

সেপ্টেম্বর ১৮, ২০২৩, ০৬:২১ পিএম

সালথায় দেশীয় প্রজাতির পোনা অবমুক্তকরণ

ফরিদপুরের সালথায় ২০২২-২৩ অর্থ বছরে দেশীয় প্রজাতির মাছ ও শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় অভ্যন্তরীণ জলাভূমি এবং বর্ষাপ্লাবিত ধানক্ষেত/প্লাবনভূমি প্রাতিষ্ঠানিক জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ করা হয়েছে।

সোমবার (১৮ সেপ্টেম্বর) বেলা ১১টায় উপজেলা মৎস্য দপ্তরের বাস্তবায়নে কাগদী বাওরে পোনা মাছ অবমুক্তকরণের মাধ্যমে উপজেলার বিভিন্ন জলাশয়ে পোনা অবমুক্তকারণ করা হয়। এছাড়াও উপজেলার  ৬টি জলাশয়ে মোট ৬২৩ কেজি পোনা অবমুক্তকরা করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার মো. আনিছুর রহমান বালীর সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য শাহদাব আকবর চৌধুরী লাবু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ওয়াদুদ মাতুব্বর, জেলা মৎস্য অফিসার প্রশান্ত কুমার সরকার, দেশীয় প্রজাতির মাছ ও শামুক সংরক্ষণ উন্নয়ন প্রকল্পের সহকারী পরিচালক মনিরুল ইসলাম মিলন।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা মৎস্য অফিসার শাহাবুদ্দিন শাবু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. দেলোয়ার হোসেন মিয়া প্রমুখ।

এআরএস

Link copied!