ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

সেই রকম চোর!

ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি

ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি

ডিসেম্বর ৭, ২০২৩, ০৫:৪৭ পিএম

সেই রকম চোর!
ফরিদগঞ্জে পুলিশের হাতে আটক আকতার হোসেন। ছবি: আমার সংবাদ
  • থানায় মামলা করতে এসে মন্দিরের দানবাক্স চুরি
  • চুরির মামলায় জেলে গিয়ে জেলের ভেতর চুরি
  • চিকিৎসা নিতে গিয়ে চিকিৎসকের টাকা চুরি

মাদক সেবন নিয়ে কথা কাটাকাটি কেন্দ্র করে মারধরের শিকার হয়ে থানায় মামলা করতে এসে থানার সামনের মন্দিরের দানবাক্সের টাকা চুরি করে এক যুবক। তবে টাকা চুরি করে শেষ রক্ষা হয়নি আকতার হোসেন (২৫) নামে ওই যুবকের। সিসি ক্যামেরার ফুটেজ দেখে চুরির ১০ ঘণ্টার মধ্যে পুলিশের জালে ধরা পড়েছে সে।

বৃহস্পতিবার (০৭ ডিসেম্বর) সকালে প্রেস কনফারেন্সে এ তথ্য জানায় চাঁদপুরের ফরিদগঞ্জ থানা পুলিশ।

ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইদুল ইসলাম জানান, উপজেলার চরদু:খিয়া পূর্ব ইউনিয়নের সন্তোষপুর গ্রামের মৃত মনির হোসেনের ছেলে আকতার হোসেন একজন পেশাদার চোর। তার জন্য নিজ গ্রামের লোকজন আতঙ্কগ্রস্ত। চুরি করতে গিয়ে সে অন্তত এলাকাবাসীর হাতে ১০ থেকে ১৫ বার গণপিটুনির শিকার হয়েছে। সর্বশেষ গত কয়েকদিন পূর্বে আকতার মাদক সেবন করতে গিয়ে মারধরের শিকার হয়। এ ঘটনায় মঙ্গলবার (০৫ নভেম্বর) দিনগত রাতে সে থানায় আসে মামলা করতে। তবে রাত গভীর হওয়ায় সে থানার সামনের উপজেলার কেন্দ্রীয় মন্দির শ্রী শ্রী লক্ষ্মীনারায়ণ জিউর আখড়া ভেতরে প্রবেশ করে দানবাক্স ভেঙে টাকা চুরি করে পালিয়ে যায়।

এঘটনায় পুলিশ থানার এবং মন্দিরের সিসি টিভি ফুটেজ দেখে চোর সনাক্ত করতে সক্ষম হয়। পরে অভিযান চালিয়ে বুধবার রাতে (৬ ডিসেম্বর) অভিযুক্ত আকতার হোসেনকে সন্তোষপুর গ্রামে তার বাড়ি থেকে আটক করে। এসময় চুরি হওয়া মালামাল উদ্ধার করা হয়। চুরির ঘটনায় তার বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ আরও জানায়, তার বিরুদ্ধে থানায় আরও একটি মামলা রয়েছে। ইতোমধ্যে চুরির ঘটনায় সে আরও একবার জেলে যায়। তবে জেলের ভেতরেও চুরি করে আকতার। এমনকি মারধরের শিকার হয়ে ফরিদগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে চিকিৎসা নেয়ার সময় ওই চিকিৎসকের অর্থ চুরি করে সে। একথা সে পুলিশের কাছে স্বীকার করেছে।

এআরএস

Link copied!