ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

আশুলিয়ায় ঝুটের গোডাউনের আগুন নিয়ন্ত্রণে

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি

ডিসেম্বর ১৩, ২০২৩, ১১:১৪ এএম

আশুলিয়ায় ঝুটের গোডাউনের আগুন নিয়ন্ত্রণে

সাভারের আশুলিয়ায় একটি ঝুটের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে জিরাবো মডার্ন ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে নেয়। তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে আশুলিয়ার বাঁশবাড়ী নরিঙ্গারটেক এলাকার মিলটন হোসেনের মালিকানাধীন ঝুটরে গোডাউনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস জানায়, রাত ১০টার দিকে আশুলিয়ার বাঁশবাড়ী এলাকায় অগ্নিকাণ্ডের একটি খবর আসে। খবর পেয়ে আমরা দ্রুত সময়ের মধ্যে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করি। আমাদের দুইটি ইউনিট প্রায় আধাঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। তবে পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে দেড় ঘণ্টার মত সময় লাগে।

সাভার সেনানিবাসস্থ জিরাবো মডার্ন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার আবু সায়েম মাসুম জানান, ঝুটের গোডাউনটি টিনশেডের ছিল। যার ফলে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। গোডাউন মালিক জানিয়েছে গোডাউনটি তালাবদ্ধ ছিল, যার ফলে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

তিনি আরও বলেন, আমরা প্রাথমিকভাবে ধারণা করছি বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে। এখনো কাজ চলছে, তদন্ত শেষে বিস্তারিত জানাবো যাবে।

এআরএস

Link copied!