ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জাপার দুই প্রার্থী

বরিশাল ব্যুরো

বরিশাল ব্যুরো

ডিসেম্বর ৩১, ২০২৩, ০৪:৪৬ পিএম

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জাপার দুই প্রার্থী
ছবি: আমার সংবাদ

বরিশাল জেলার ২টি আসন এবং বরগুনার একটি আসন থেকে জাতীয় পার্টির দুই সংসদ সদস্য প্রার্থী আগামী ৭ জানুয়ারি নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। রোববার (৩১ ডিসেম্বর) দুপুরে বরিশাল নগরীর একটি কমিউনিটি সেন্টারে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ ঘোষণা দেন তারা।

বরিশাল-২ (বানারীপাড়া-উজিরপুর) ও বরিশাল-৫ (সদর) আসনের প্রার্থী জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা প্রকৌশলী ইকবাল হোসেন তাপস এবং বরগুনা-১ (আমতলী-তালতলী) আসনের প্রার্থী খলিলুর রহমান। সংবাদ সম্মেলনে ইকবাল হোসেন তাপস বলেন, নির্বাচন কমিশন সুষ্ঠু নির্বাচন উপহার দিতে বদ্ধ পরিকর।

তবে তাদের আচরণে মনে হচ্ছে তারা সরকার কর্তৃক নিয়ন্ত্রিত। সরকার কিছু রাজনৈতিক দলকে বরাদ্দ ঘুষ দিয়ে নির্বাচনী বৈতরণী পাড় হতে চাচ্ছে। সবকিছু মিলিয়ে আমার কাছে মনে হচ্ছে ৭ জানুয়ারি প্রহসনের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। যে নির্বাচনে  সাধারণ মানুষের কোন সংশ্লিষ্টতা নেই। নির্বাচানে রয়েছে একটি দল আর সেই দলের লেজুড়ভিত্তিক কিছু মানুষ তারাই এ নির্বাচন অংশগ্রহন করছে। সার্বিক বিবেচনায় আগামী ৭ জানুয়ারির নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।

একই মঞ্চে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন বরগুনা-১ আসনের জাতীয় পার্টির প্রার্থী। সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন জেলা জাতীয় পাটির সদস্য সচিব অধ্যাপক মহসিন উল ইসলাম হাবুল। উপস্থিত ছিলেন বরিশাল এবং বানারীপাড়া ও উজিরপুরের জাতীয় পার্টির নেতাকর্মীরা।

এআরএস

Link copied!