ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

লোহাগড়ায় নির্বাচন বর্জনের আহ্বান বিএনপির

নড়াইল প্রতিনিধি

নড়াইল প্রতিনিধি

জানুয়ারি ৪, ২০২৪, ০২:০৫ পিএম

লোহাগড়ায় নির্বাচন বর্জনের আহ্বান বিএনপির
ছবি: আমার সংবাদ

নড়াইলের লোহাগড়া উপজেলা যুবদলের উদ্যোগে ৭ জানুয়ারি দ্বাদশ  জাতীয় সংসদ নির্বাচন বাতিলের দাবি ও ভোটকেন্দ্রে না গিয়ে ভোট প্রদান থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে লিফলেট বিতরণ করা হয়েছে।

লোহাগড়া উপজেলা যুবদলের সদস্য সচিব আহাদুজ্জামান বাটুলের নেতৃত্বে বৃহস্পতিবার (৪ জানুয়ারি) সকালে লোহাগড়া উপজেলার মানিকগঞ্জ বাজারে এ লিফলেট বিতরণ করা হয়।

লিফলেট বিতরণকালে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, নড়াইল জেলা বিএনপি‍‍`র সাবেক দপ্তর সম্পাদক ও লোহাগড়া উপজেলা বিএনপি‍‍`র সদস্য সচিব মো. টিপু সুলতান, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম, নোয়াগ্রাম ইউনিয়ন বিএনপি‍‍`র সাংগঠনিক সম্পাদক মুকুল হোসেন, লোহাগড়া উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মুন্সি মফিজুর রহমান, সদস্য নাজমুল হুদা প্রমুখ।

নেতৃবৃন্দের উপস্থিতিতে ৭ তারিখের প্রহসনের ডামি নির্বাচন বর্জনের  লিফলেট বিতরণ শেষে উপজেলার বিভিন্ন স্থানে পথসভা অনুষ্ঠিত হয়।

এআরএস

Link copied!