ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

বিশ্বকাপ শেষে মেসিকে ছাড়াই দেশে ফিরেছে আর্জেন্টিনা দল

স্পোর্টস ডেস্ক

স্পোর্টস ডেস্ক

জুলাই ২১, ২০২৬, ১১:১২ এএম

বিশ্বকাপ শেষে মেসিকে ছাড়াই দেশে ফিরেছে আর্জেন্টিনা দল

বিশ্বকাপ শিরোপা ধরে রাখার স্বপ্ন ভেঙে দেশে ফিরেছে আর্জেন্টিনা ফুটবল দল। যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত ২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হেরে রানার্স-আপ হওয়ার পর সোমবার বুয়েনস আইরেসের এজেইজা আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান লিওনেল স্কালোনির শিষ্যরা। তবে দেশে ফেরা এই বহরে ছিলেন না অধিনায়ক লিওনেল মেসি এবং দলের আরও কয়েকজন ফুটবলার।

দলটির আগমনে বিমানবন্দরে বিশেষ আয়োজন করে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন। রানওয়েতে লাল গালিচা সংবর্ধনা এবং মিলিটারি ব্যান্ডের মাধ্যমে কোচ লিওনেল স্কালোনি ও ফুটবলারদের স্বাগত জানানো হয়।

এর আগেই আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন জানিয়েছিল, বিশ্বকাপ স্কোয়াডের সব সদস্য একই ফ্লাইটে দেশে ফিরবেন না। সে কারণেই লিওনেল মেসিসহ কয়েকজন ফুটবলার যুক্তরাষ্ট্রেই থেকে যান। ফলে বিমানবন্দরে অধিনায়ককে দেখা যায়নি।

বৃষ্টি ও তীব্র শীত উপেক্ষা করেও এজেইজা বিমানবন্দরের পাশের জাতীয় দলের অনুশীলন কেন্দ্রের বাইরে ভিড় করেন হাজার হাজার সমর্থক। নীল-সাদা পতাকা ও ছাতা হাতে তারা ফুটবলারদের স্বাগত জানান এবং রানার্স-আপ হলেও দলের প্রতি ভালোবাসা ও সমর্থন প্রকাশ করেন।

ফাইনাল শেষে রোববার রাতেই রাজধানী বুয়েনস আইরেসের ঐতিহ্যবাহী ওবেলিস্ক চত্বরে জড়ো হন অসংখ্য সমর্থক। আতশবাজি, গান এবং বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে তারা দলের প্রতি কৃতজ্ঞতা জানান এবং খেলোয়াড়দের সম্মান জানান।

তবে উদযাপনের একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। কিছু উচ্ছৃঙ্খল সমর্থকের সঙ্গে পুলিশের সংঘর্ষ বাধলে আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে ওয়াটার ক্যানন, টিয়ার গ্যাস এবং রাবার বুলেট ব্যবহার করে। আর্জেন্টাইন পুলিশের তথ্য অনুযায়ী, এ ঘটনায় অন্তত ১৫ জনকে আটক করা হয়েছে।

এএন

Link copied!