ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি রায়হান, সম্পাদক ফয়সাল

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহ প্রতিনিধি

ফেব্রুয়ারি ২৯, ২০২৪, ০৮:৫২ পিএম

ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি রায়হান, সম্পাদক ফয়সাল

উৎসবমুখর পরিবেশে ঝিনাইদহ প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে একুশে টিভি ও জনকণ্ঠ পত্রিকার প্রতিনিধি এম রায়হান সভাপতি ও এসএ টিভি ও দৈনিক বণিক বার্তা পত্রিকার প্রতিনিধি ফয়সাল আহমেদ সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার বিকালে ভোট গণনা শেষে নির্বাচন কমিশনার এ ফলাফল প্রকাশ করেন।

সভাপতি এম রায়হান পেয়েছেন ৪৯ ভোট ও সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ পেয়েছেন ২৬ ভোট।

এছাড়াও আমাদের অর্থনীতি পত্রিকার প্রতিনিধি সুলতান আল একরাম ৩২ ভোট পেয়ে ১ নং ও ৩১ ভোট পেয়ে এশিয়ান টিভি, দৈনিক দেশ রুপান্তর ও বাংলানিউজ টোয়েন্টিফোর’র প্রতিনিধি এম রবিউল ইসলাম রবি ২ নং সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন।

সহ-সাধারণ সম্পাদক পদে বিজয় টিভির প্রতিনিধি খোন্দকার জহুরুল ইসলাম হিরো ৪০ ও আমার সংবাদ পত্রিকার প্রতিনিধি খুরশিদ মোহাম্মদ সালেহ ৩০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে।

দপ্তর সম্পাদক পদে দৈনিক ঢাকা টাইমস ও দৈনিক যশোর বার্তার জেলা প্রতিনিধি শাহানুর আলম ৩৯ ভোট পেয়ে জয়ী হয়েছেন।

প্রচার সম্পাদক পদে চ্যানেল টোয়েন্টিফোর’র ঝিনাইদহ প্রতিনিধি সাদ্দাম হোসেন ২৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

ক্রীড়া সম্পাদক পদে ৩৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন দৈনিক স্বাধীন বাংলা পত্রিকার প্রতিনিধি খাইরুল ইসলাম নীরব।

৩৮ ভোট পেয়ে সাহিত্য ও পাঠাগার সম্পাদক পদে নির্বাচিত হয়েছে গ্লোবাল টিভির ঝিনাইদহ প্রতিনিধি এস এম মেহেদি হাসান জিকু।

সাংস্কৃতিক সম্পাদক পদে দৈনিক ভোরের কাগজ পত্রিকার প্রতিনিধি রোকনুজ্জামান মিলন ৩২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

সময় টিভির স্টাফ রিপোর্টার লোটাস রহমান সোহাগ সর্বোচ্চ ৫৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

এছাড়াও নির্বাহী সদস্য পদে কালেরকণ্ঠের প্রতিনিধি এম সাইফুল মাবুদ ৩৮, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আজাদ রহমান ৩২, দৈনিক মানবজমিন পত্রিকার প্রতিনিধি আমিনুল ইসলাম লিটন ৩৯, দৈনিক নবচিত্রের বার্তা সম্পাদক আসিফ ইকবাল কাজ ৩৭, বাংলাভিশন টিভির প্রতিনিধি আসিফ ইকবাল মাখন ৩২, বৈশাখী টিভির প্রতিনিধি রফিকুল ইসলাম মন্টু ৪৪, দৈনিক অর্থনীতির কাগজ পত্রিকার প্রতিনিধি মোস্তফা কামাল ৩৬, দৈনিক লাখোকন্ঠ পত্রিকার প্রতিনিধি ওমর আলী সোহাগ ৪৭ ও দৈনিক একুশের বাণী পত্রিকার প্রতিনিধি রেজওয়ানুল ইসলাম বাপ্পি ৫০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

সকাল ১০টা থেকে শুরু হওয়া এ নির্বাচন চলে বিরতিহীন ভাবে দুপুর ২ টা পর্যন্ত। নির্বাচনে ২১ টি পদে ৩৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে ভোটারের সংখ্যা ৬৬ জন।

নির্বাচন কমিশনারের দ্বায়িত্বে ছিলেন ঝিনাইদহ আদালতের আইনজীবী সুভাষ বিশ্বাস মিলন, তন্ময় কুমার কুন্ডু ও কাজী মেহেদি হাসান প্রিন্স। নব-নির্বাচিত এই কমিটিতে স্বাগত জানিয়েছেন ঝিনাইদহের নানা শ্রেণি পেশার মানুষ।

ইএইচ

Link copied!