ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

দিনাজপুরে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি:

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি:

এপ্রিল ২৬, ২০২৪, ১২:০২ পিএম

দিনাজপুরে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

দিনাজপুরের ঘোড়াঘাটে মালবোঝাই দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছে। নিহত দুজন ট্রাকের চালক ও চালক সহকারী (হেলপার)।

শুক্রবার সকাল সাড়ে ৭টায় দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের টিএনটি মোড়ের পাশে ওসমানপুর তিনমাথা মোড়ে এই দূর্ঘটনা ঘটে। এতে মহাসড়কে যানচলাচল ব্যাহত হয়। পরে পুলিশ এসে যানচলাচল স্বাভাবিক করে।

ঘটনার পর সকাল ৮টায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রফিকুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান এবং ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদ।

নিহতরা হলেন, জয়পুরহাট সদর উপজেলার মীরগ্রাম-চৌমুহনী গ্রামের মনতাজ আলীর ছেলে গোলাম রব্বানী (৪৫) এবং একই গ্রামের মৃত কমল উদ্দীনের ছেলে মোহাম্মদ রেজয়ান (৩৪)। নিহত গোলাম রব্বানী ট্রাক চালক এবং রেজয়ান চালক সহকারী (হেলপার)।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস জানান, দিনাজপুর থেকে ভুট্টা বোঝাই করে একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-২০-৬৬৪৯) গোবিন্দগঞ্জের দিকে যাচ্ছিল। একই সময় সার বোঝাই অপর আরেকটি ট্রাক (ঝিনাইদহ-ট-১১-১৬৪৬) বগুড়া থেকে দিনাজপুরের দিকে যাচ্ছিল। ট্রাক দুটি টিএনটি এলাকায় পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ভুট্টা বোঝাই ট্রাকের চালক ও হেলপার ঘটনাস্থলে নিহত হয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা নিহতদেরকে উদ্ধার করে। সার বোঝাই অপর ট্রাকের চালক ও হেলপার তাৎক্ষণিক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদ বলেন, দুর্ঘটনায় পতিত দুটি ট্রাক ও মালামাল আমাদের হেফাজতে রয়েছে। নিহতদের পরিবারকে খবর দেওয়া হয়েছে। অপর ট্রাকের চালক ও হেলপার পালিয়ে গিয়েছে। নিহত দুজনের মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। 

এ ঘটনায় সড়ক নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হবে।


বিআরইউ

Link copied!