ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

মাটিরাঙ্গায় আম কুড়াতে গিয়ে বজ্রপাতে শিক্ষার্থীর মৃত্যু

খাগড়াছড়ি প্রতিনিধি

খাগড়াছড়ি প্রতিনিধি

মে ২, ২০২৪, ০২:৪৪ পিএম

মাটিরাঙ্গায় আম কুড়াতে গিয়ে বজ্রপাতে শিক্ষার্থীর মৃত্যু

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বাড়ির আঙ্গিনায় আম কুড়াতে গিয়ে বজ্রপাতে ইয়াছিন আরাফাত নামে এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার সকালের দিকে মাটিরাঙ্গা উপজেলার বড়নাল ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ইব্রাহিম পাড়ায় এ ঘটনা ঘটে।

বজ্রপাতে নিহত ইয়াছিন আরাফাত বড়নাল ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ইব্রাহিম পাড়ার বাসিন্দা ইউসুফ মিয়ার ছেলে। তার বাবা ভাড়ায় মোটরসাইকেল চালিয়ে জীবিকা নির্বাহ করেন।

বড়নাল ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান মো. ইলিয়াছ বজ্রপাতে স্কুল শিক্ষার্থীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

বড়নাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইলিয়াছ হোসেন বলেন, বজ্রপাতে ইয়াছিন আরাফাতের মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ডেজী চক্রবর্তী বলেন, বৃহস্পতিবার সকালের দিকে বজ্রাঘাতে এক শিক্ষার্থী মারা গেছে। এ মৃত্যু বড়ই মর্মান্তিক। তাদের পরিবারকে প্রশাসনিক সহায়তার উদ্যোগ নেওয়া হয়েছে।

ইএইচ

Link copied!