ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

গাংনীতে নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপি নেতা বহিষ্কার

গাংনী (মেহেরপুর) প্রতিনিধি

গাংনী (মেহেরপুর) প্রতিনিধি

মে ৪, ২০২৪, ০৮:০৭ পিএম

গাংনীতে নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপি নেতা বহিষ্কার

দলীয় সিদ্ধান্ত অমান্য করে মেহেরপুরের গাংনী উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করায় মেহেরপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জুলফিকার আলী ভুট্টোকে বহিষ্কার করেছে বিএনপি।

শনিবার দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত চিঠিতে তার বহিষ্কারের কথা জানানো হয় বলে নিশ্চিত করেছেন মেহেরপুর জেলা বিএনপির সভাপতি মাসুদ অরুণ।

চিঠিতে বলা হয়, দলীয় সিদ্ধান্ত অমান্য করে আসন্ন গাংনী উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণের সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে দলীয় গঠনতন্ত্র মোতাবেক বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে জুলফিকার আলী ভুট্টোকে নির্দেশক্রমে বহিষ্কার করা হলো। এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।

দল থেকে বহিষ্কার প্রসঙ্গে গাংনী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মেহেরপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জুলফিকার আলী ভুট্টো বলেন, আমি এ বিষয়ে জেনেছি। এখনো কোনো চিঠি হাতে পাইনি। তবে এসব বিষয় মাথায় নিয়েই তো আমি নির্বাচনে নেমেছি।

তবে তিনি আরও বলেন, এটা কোন দলীয় নির্বাচন নয় সেহেতু আমি ব্যক্তি হিসাবে নির্বাচন করছি।

ইএইচ

Link copied!