ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

নদীর তথ্য হালনাগাদ এবং আইটি ভিত্তিক ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুর প্রতিনিধি

মে ৬, ২০২৪, ০৩:১৫ পিএম

নদীর তথ্য হালনাগাদ এবং আইটি ভিত্তিক ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের পশ্চিমাঞ্চলের জেলা সমূহের নদ-নদীর তথ্য হালনাগাদ এবং আইটি ভিত্তিক ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকাল সাড়ে ১০টার দিকে ফরিদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ কর্মশালার প্রধান অতিথি ছিলেন পাউবোর প্রধান প্রকৌশলী শাহজাহান সিরাজ।

ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদারের সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য দেন, পাউবোর তত্ত্বাবধায়ক প্রকৌশলী সৈয়দ সাহিদুল আলম, কুষ্টিয়া অঞ্চলের মো. আব্দুল হামিদ, ফরিদপুরের নির্বাহী প্রকৌশলী পার্থ প্রতীম সাহা, অতিরিক্ত জেলা প্রশাসক ( রাজস্ব) রামানন্দ পাল, সদর উপজেলা চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লাহ সহ পানি উন্নয়ন বোর্ডের পশ্চিমাঞ্চেলের শীর্ষ কর্মকর্তারা।

সভায় জানানো হয়, পানি উন্নয়ন বোর্ডের আওতাধীন দেশের পশ্চিমাঞ্চলে ৬০টি নদ নদী রয়েছে । বৈশ্বিক জয়বায়ুর পরিবর্তনের ফলে নদ-নদী সমূহের পানির প্রবাহ কমতে শুরু করেছে।

সভায় বক্তারা বলেন, চিহ্নিত করতে হবে নদী অবস্থান, কোনটির ঝুঁকি বেশি রয়েছে। আমাদের প্রকৃতি ও পরিবেশ রক্ষায় জনপ্রতিনিধিদের ভূমিকা সব থেকে বেশি। নদ-নদী রক্ষার জন্য সমাজের সকল শ্রেণির মানুষের পাশাপাশি সরকারি সকল দপ্তরকে এক হয়ে কাজ করতে হবে।

কর্মশালায় বক্তারা উল্লেখ করেন, সমাজের একশ্রেণির দুষ্টু চক্র ধীরে ধীরে নদ-নদী বা জলাধারকে গ্রাস করছে। এর থেকে পরিত্রাণ পেতে হলে সমাজের সকল শ্রেণি ও পেশার মানুষকে এক মত না করতে পারলে প্রকৃতি ও পরিবেশকে রক্ষা করা যাবে না।

ইএইচ

Link copied!