ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

রংপুরে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় যুবকের মৃত্যুদণ্ডাদেশ

রংপুর প্রতিনিধি:

রংপুর প্রতিনিধি:

মে ৯, ২০২৪, ০৫:৫১ পিএম

রংপুরে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় যুবকের মৃত্যুদণ্ডাদেশ

রংপুরের মিঠাপুকুরে ষষ্ঠ শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে লাভলু মিয়া ওরফে লয়েট (২৩) নামে এক যুবকের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (০৯ মে) দুপুরে রংপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মো. মোস্তফা কামাল রায় দেন। এসময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।

মামলার বিবরণ ও আদালত সূত্রে জানা যায়, মিঠাপুকুর উপজেলার পূর্ব জয়রামপুর আনোয়ার গ্রামের মনছুর আলীর মেয়ে ও জাফরপুর দাখিল মাদরাসার  ষষ্ঠ শ্রেণীর  ছাত্রী জান্নাতি আক্তার সাথী। ২০২১ সালের ১ সেপ্টেম্বর দুপুরে তাকে জোরপূর্বক ধর্ষণ করেন পার্শ্ববর্তী জাফরপুর গ্রামের মতিয়ার রহমানের ছেলে  লাভলু মিয়া ওরফে লয়েট।

এ ঘটনায় মেয়েটির বাবা বাদী হয়ে ৩ সেপ্টেম্বর লয়েটকে  আসামি করে মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর লয়েটকে গ্রেফতার করে পুলিশ।

আসামী গ্রেপ্তারের পর পারিবারিকভাবে নানা হমকিধামকিসহ  সাথীর নামে নানা রকম কুৎসা রটাতে থাকেন।

একপর্যায়ে মানসিক চাপ সহ্য করতে না পেরে ওই বছরের ২৫ সেপ্টেম্বর রাত নয়টার দিকে বিষপান করে সাথী। পরে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় মনছুর আলী বাদী হয়ে আত্মহত্যার প্ররোচনার অভিযোগ এনে লয়েটের বাবা মতিয়ার রহমান ও মা লাভলী বেগমকে আসামি করে ৩০ সেপ্টেম্বর আরও একটি মামলা দায়ের করেন। যা এখনও বিচারাধীন।

মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী সরকারি কৌঁসুলি (পিপি) খন্দকার রফিক হাসনাইন বলেন, রায়ে আসামির মৃত্যুদণ্ডের আদেশ  দেওয়ায় আমরা সন্তুষ্ট। দ্রুত রায় কার্যকরের দাবি জানাই।

বিআরইউ

Link copied!