ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

বাঞ্ছারামপুরে মুক্তিযোদ্ধা এরশাদুর রহমানের ইন্তেকাল

বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

মে ১৩, ২০২৪, ০৩:২২ পিএম

বাঞ্ছারামপুরে মুক্তিযোদ্ধা এরশাদুর রহমানের ইন্তেকাল

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার ছয়ফুল্লাকান্দি ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এরশাদুর রহমান  আর নেই। (ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাহি রাজিউন)।

সোমবার দুপুরে বাঞ্ছারামপুর উপজেলার শরিফপুর গ্রামে নিজ বাড়িতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি ইন্তেকাল করেছেন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর। তিনি ৩ ছেলে ও ১ মেয়েসহ বহুগুণগ্রাহী রেখে গেছেন। দীর্ঘদিন তিনি অসুস্থতার সাথে পাঞ্জা লড়ছিলেন।

তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। ব্যক্তি হিসেবে বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ এরশাদুর রহমান ছিলেন পরোপকারী ও নম্র, ভদ্র, বিনয়ী।

জানা যায়, আগামীকাল মঙ্গলবার সকালে স্থানীয় কবরস্থানে তার লাশ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে।

তার মরদেহ দেখতে গ্রামের বাড়ির শরিফপুরে গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন রাজনীতিবিদ, শিক্ষকসহ সর্বস্তরের মানুষ তাকে একনজর দেখতে ভিড় জমান।

ইএইচ

Link copied!