ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

পায়রার জেটিতে বিদেশি জাহাজ ‘জেন’

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি:

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি:

মে ১৭, ২০২৪, ০৪:৩৪ পিএম

পায়রার জেটিতে বিদেশি জাহাজ ‘জেন’

দেশের তৃতীয় সমুদ্র বন্দর পায়রার নিজস্ব জেটিতে প্রথমবারের মতো ‘জেন’ নামের বিদেশি (মাদার ভেসেল) জাহাজ ভিড়েছে। পানামা’র পতাকাবাহী এ মাদার ভ্যাসেলটি বুধবার দুপুরে বন্দরের নবনির্মিত জেটিতে ২৪ হাজার মেট্রিকটন লাইমস্টোন নিয়ে নোঙর করে। এটি বন্দরের জন্য একটি মাইল ফলক বলে মনে করছেন কর্তৃপক্ষ।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ১০ মে জাহাজটি দুবাই এর ফৌজিয়া বন্দর থেকে ৫০ হাজার ৫০০ মেট্রিকটন লাইমস্টোন নিয়ে পায়রার আউটারে এসে পৌঁছায়। পরে আউটারে ২৬ হাজার ৫০০ মেট্রিকটন লাইমস্টোন লাইটারের মাধ্যমে খালাস করে। ২০০ মিটার দৈর্ঘ্যের এ জাহাজটির প্রস্থ ৩৩ মিটার। প্রথমবারের মতো বন্দরের নিজস্ব টার্মিনালের নিজস্ব জেটিতে জাহাজ নোঙর করায় অনেকটা উচ্ছ্বসিত বন্দরের কর্মকর্তা ও কর্মচারীরা।

জানা যায়, ২০১৩ সালের ১৯ নভেম্বর পটুয়াখালীর কলাপাড়া উপজেলার রামনাবাদ চ্যানেলে দেশের তৃতীয় সমুদ্র বন্দর হিসেবে পায়রা’র আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। ২০১৬ সালের আগস্টে বন্দরের বহিনোঙ্গরের অপারেশন কার্যক্রম শুরু হয়। সেই থেকে বন্দরে আগত বড় জাহাজগুলো লাইটার জাহাজের মাধ্যমে পণ্য খালাস করতো। এছাড়া পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের নিজস্ব জেটিতে চলছে কয়লা খালাস কার্যক্রম। তবে এবছরের জুন মাসে বন্দরের প্রথম টার্মিনাল উদ্বোধন করতে চায় কর্তৃপক্ষ। এ টার্মিনালের জেটিতে নিয়মিত পণ্য খালাস কার্যক্রম শুরু হলে পায়রা বন্দর দেশের অর্থনীতিতে বড় ভূমিকা রাখবে এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা।

পায়রা বন্দর কর্তৃপক্ষের ট্রাফিক বিভাগের উপ-পরিচালক আজিজুর রহমান সাংবাদিকদের জানান, পরীক্ষামূলকভাবে জাহাজটি বন্দরের জেটিতে অবস্থান নিয়েছে। ইতোমধ্যে জাহাজ থেকে পণ্য খালাস কার্যক্রম শুরু হয়েছে।

বিআরইউ

Link copied!