ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফরিদগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৩ সন্তানের জনকের মৃত্যু

ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি

ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি

মে ৩০, ২০২৪, ০৬:৫৬ পিএম

ফরিদগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৩ সন্তানের জনকের মৃত্যু

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার পাইকপাড়া উত্তর ইউনিয়নের কামালপুর গ্রামে আমড়াগাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিন সন্তানের জনক মঞ্জুর হোসেনের (৪০) মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে।

নিহত মঞ্জুর হোসেন উপজেলার গুপ্টি পূর্ব ইউনিয়নের শ্রীকালিয়া গ্রামের মৃত জিন্নত আলীর ছেলে। তিনি দীর্ঘদিন যাবত শ্বশুর বাড়ি কামালপুর গ্রামে বসবাস করতেন। তিনি পেশায় একজন দিনমজুর।

এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত অফিসার ইনচার্জ মিন্টু দত্ত জানান, বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যুর সংবাদ শুনে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মৃতের পরিবারের কোন অভিযোগ না থাকায় বিনা ময়নাতদন্তে লাশ দাফনের জন্য অনুমতি দেওয়া হয়েছে।

ইএইচ

Link copied!