ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬

মধুপুরে আউশ ধান চাষাবাদ ও উৎপাদন বৃদ্ধিতে করণীয় শীর্ষক কর্মশালা

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

জুন ২, ২০২৪, ০৫:৪৮ পিএম

মধুপুরে আউশ ধান চাষাবাদ ও উৎপাদন বৃদ্ধিতে করণীয় শীর্ষক কর্মশালা

বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের অধীনে আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে আউশ ধান চাষাবাদ ও উৎপাদন বৃদ্ধিতে করণীয় শীর্ষক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

টাঙ্গাইল কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামার বাড়ির আয়োজনে মধুপুর উপজেলা পরিষদ হল রুমে শনিবার দিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

কর্মশালায় সভাপতিত্ব করেন টাঙ্গাইলের কৃষি সম্প্রসারণ অধিদপ্ত খামারবাড়ির উপপরিচালক কৃষিবিদ মো. কবির হোসেন।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন- ঢাকা কৃষি সম্প্রসারণ অধিদপ্ত ঢাকা খামারবাড়ির সরেজমিন উইংয়ের পরিচালক কৃষিবিদ মো. তাজুল ইসলাম পাটোয়ারী, কৃষি সম্প্রসারণ অধিদপ্ত ঢাকা অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মো. আহসানুল বাসার, বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের প্রকল্প পরিচালক কৃষিবিদ মোহাম্মদ জিয়াউর রহমান, টাঙ্গাইল জেলা বীজ প্রত্যয়ন অফিসার কৃষিবিদ মাহমুদুল হাসান, মধুপুর উপজেলা কৃষি অফিসার শাকুরা নাম্মী।

অনুষ্ঠান সঞ্চালনা করেন কৃষি সম্প্রসারণ অফিসার শাহরিয়ার আক্তার রিভা ও তাজবি নূর রাত্রী।

কর্মশালায় বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের বিভিন্ন সফলতার দিক তোলে ধরে বক্তব্য রাখেন কৃষক ও উপসহকারী কৃষি কর্মকর্তারা। এ সময় প্রকল্পের ফসলের নিবিড়তা নিয়ে আলোচনা করা হয়।

এ প্রকল্পের কৃষক প্রশিক্ষণ, রঙিন ফুলকপিসহ বিভিন্ন ফসল নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন আগত অতিথিবৃন্দ।

কর্মশালায় টাঙ্গাইল জেলার কৃষি বিভাগের কর্মকর্তা কর্মচারী, সাংবাদিক, কৃষক, কৃষাণীসহ বিভিন্ন শ্রেণিপেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ইএইচ

Link copied!