ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬

কুসিকে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

জহিরুল হক রাসেল, কুমিল্লা

জহিরুল হক রাসেল, কুমিল্লা

জুন ২৫, ২০২৬, ০৫:০৭ পিএম

কুসিকে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উদযাপন উপলক্ষে কুমিল্লা সিটি কর্পোরেশনের (কুসিক) উদ্যোগে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় নগরীর অতীন্দ্র মোহন রায় সম্মেলন কক্ষে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু। এ সময় আরও উপস্থিত ছিলেন কুসিকের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামুন, ভারপ্রাপ্ত প্রধান স্বাস্থ্য কর্মকর্তা মো. আবু সায়েম ভূইয়া, মেডিকেল অফিসার ডা. চন্দনা রানী এবং মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই) মো. জহিরুল ইসলামসহ সিটি কর্পোরেশনের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী ২৮ জুন দেশব্যাপী দিনব্যাপী জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। এই কর্মসূচির মাধ্যমে নির্ধারিত বয়সী শিশুদের বিনামূল্যে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে, যা শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, পুষ্টির উন্নয়ন ও রাতকানা রোগ প্রতিরোধে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ক্যাম্পেইনটি সুষ্ঠু ও সফলভাবে বাস্তবায়ন করতে এবং কোনো শিশু যেন এই সুবিধা থেকে বাদ না পড়ে, সে লক্ষ্যে সংশ্লিষ্ট কর্মকর্তারা কুমিল্লা নগরবাসীর সর্বাত্মক সহযোগিতা কামনা করেছেন।

জেএইচআর

Link copied!