ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬

নরসিংদীতে আস্থার প্রতীক পলাশ থানা সেন্ট্রাল কলেজ: পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত

তারেক পাঠান, পলাশ (নরসিংদী)

তারেক পাঠান, পলাশ (নরসিংদী)

জুন ২৫, ২০২৬, ০৫:০১ পিএম

নরসিংদীতে আস্থার প্রতীক পলাশ থানা সেন্ট্রাল কলেজ: পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত

ঢাকা বোর্ডের ১ হাজার ৩০০ কলেজের মধ্যে সেরা ৫৩টি কলেজের তালিকায় ৭ম বারের মতো শ্রেষ্ঠ কলেজ নির্বাচিত হয়েছে পলাশ থানা সেন্ট্রাল কলেজ। এ ছাড়া জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬-এ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ কলেজ, শ্রেষ্ঠ শিক্ষক ও শ্রেষ্ঠ শিক্ষার্থী নির্বাচিত হয়েছে এই শিক্ষা প্রতিষ্ঠানটি।

বৃহস্পতিবার সকালে পলাশ উপজেলা আধুনিক মাল্টিপারপাস অডিটোরিয়ামে কলেজের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের এইচএসসি পরীক্ষার্থীদের সফলতা কামনায় দোয়া ও পরীক্ষার উপকরণ বিতরণ অনুষ্ঠানে এসব তথ্য জানানো হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ আমির হোসাইন গাজী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইশতিয়াক আহমেদ।

সভাপতির বক্তব্যে অধ্যক্ষ আমির হোসাইন গাজী বলেন, “উপজেলার সব কলেজের মধ্যে প্রায় ৭০ ভাগ পুরস্কারই আমাদের কলেজ পেয়েছে। বুয়েট, কুয়েট, চুয়েটসহ দেশের এমন কোনো উচ্চশিক্ষা প্রতিষ্ঠান নেই, যেখানে আমাদের কলেজের শিক্ষার্থীরা চান্স পায়নি।”

তিনি আরও জানান, অত্যন্ত আনন্দের বিষয় যে, পলাশ থানা সেন্ট্রাল কলেজ রোভার স্কাউট গ্রুপে ঢাকা অঞ্চলের মধ্যে রেজিস্ট্রেশন পেয়েছে। যেখানে দেশ-বিদেশের প্রতিনিধি এবং মহামান্য রাষ্ট্রপতি ও মাননীয় প্রধানমন্ত্রী উপস্থিত থাকবেন, সেখানে পলাশের প্রতিনিধিত্ব করবে এই কলেজ। শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, “আমি শুধু সফল ক্যারিয়ার চাই না, যিনি মায়ের খোঁজ রাখবেন না। আমরা শিক্ষার্থীদের মেধার পাশাপাশি সত্যিকারের মানবিক মানুষ হিসেবে গড়ে তুলতে কাজ করে যাচ্ছি।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার খোরশেদ আলম। এ সময় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, কলেজের শিক্ষক-শিক্ষিকা, স্থানীয় সুধীজন, ছাত্র-ছাত্রী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, এ বছর এই কলেজ থেকে ৩৫১ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করছেন। অনুষ্ঠান শেষে পরীক্ষার্থীদের মাঝে ফাইল, স্কেল ও কলমসহ প্রয়োজনীয় পরীক্ষার উপকরণ উপহার হিসেবে বিতরণ করা হয় এবং তাঁদের সাফল্য কামনায় বিশেষ দোয়া করা হয়।

জেএইচআর

Link copied!