ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬

টাঙ্গাইলে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইল প্রতিনিধি

জুন ২৫, ২০২৬, ০৫:০২ পিএম

টাঙ্গাইলে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

পরিবেশ সংরক্ষণ ও সবুজায়ন কর্মসূচির অংশ হিসেবে টাঙ্গাইলে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ শুরু করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা সোসাইটি ফর সোশ্যাল সার্ভিস (এসএসএস)।

এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (২৫ জুন) বিকেলে কালিহাতী উপজেলার বানিয়াফৈর উচ্চ বিদ্যালয় ও বানিয়াফৈর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৬৩০ জন শিক্ষার্থীর মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।

চারা বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসএসএস এর টাঙ্গাইল-২ জোনের জোনাল ম্যানেজার আব্দুর রহিম, এরিয়া ম্যানেজার ওয়াহিদ আকরাম (সুবিন), পৌজান শাখার ম্যানেজার গুলজার হোসেন, এলেঙ্গা শাখার ম্যানেজার শরিফুল ইসলাম, বানিয়াফৈর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মীর রাশেদ রহমান আরিফ, সহকারী শিক্ষক শাহ আলম, বানিয়াফৈর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কাদের, মিজানুর রহমানসহ অন্যান্য শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

এসএসএস এর জোনাল ম্যানেজার আব্দুর রহিম জানান, এর আগে টাঙ্গাইলের পশ্চিমাঞ্চলের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করা হয়েছে। সেই কর্মসূচির অংশ হিসেবে এবার কালিহাতী উপজেলার বানিয়াফৈর উচ্চ বিদ্যালয় ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক এবং অভিভাবকদের মধ্যে গাছের চারা বিতরণ করা হয়েছে।

তিনি আরও জানান, পরিবেশ রক্ষায় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে চলতি বছরে দেশব্যাপী ৫ লাখ গাছের চারা বিতরণের কর্মসূচি হাতে নিয়েছে এসএসএস।

এম জি

Link copied!