সাইফুল ইসলাম, ঘিওর (মানিকগঞ্জ)
জুন ২৫, ২০২৬, ০৪:৫৯ পিএম
মানিকগঞ্জের ঘিওর উপজেলা প্রেসক্লাব প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে প্রেসক্লাব ব্যবস্থাপনা কমিটি।
বৃহস্পতিবার দুপুরে প্রেসক্লাব চত্বরে একটি কৃষ্ণচূড়া ও বকুল ফুলের চারা রোপণের মাধ্যমে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন ঘিওর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাশিতা-তুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও নাশিতা-তুল ইসলাম বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। ঘিওর প্রেসক্লাবের এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। তাদের এই সচেতনতামূলক কার্যক্রম দেখে সাধারণ মানুষও বৃক্ষরোপণে উদ্বুদ্ধ হবে এবং সারাদেশে এই কার্যক্রম আরও জোরদার হবে।
বৃক্ষরোপণ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. তানভীর ইসলাম, ঘিওর থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা তহমিনা খাতুন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. পার্বতী পাল এবং ঘিওর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. অহিদুল ইসলাম টুটুলসহ ঘিওর প্রেসক্লাবের সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
কর্মসূচি শেষে প্রেসক্লাবের নেতৃবৃন্দ জানান, শুধু চারা রোপণই নয়, এগুলোকে সঠিকভাবে বড় করে তুলতে নিয়মিত পরিচর্যা নিশ্চিত করবে প্রেসক্লাব কমিটি।
জেএইচআর