ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬

কাউনিয়ায় পাট উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি

জুন ২৫, ২০২৬, ০৪:৫৯ পিএম

কাউনিয়ায় পাট উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

পাট অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন ‘উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাট বীজ উৎপাদন এবং সম্প্রসারণ’ শীর্ষক প্রকল্পের আওতায় কাউনিয়ায় পাটচাষিদের জন্য প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুন) কাউনিয়া উপজেলা মডেল মসজিদের হলরুমে আয়োজিত এ প্রশিক্ষণ কর্মসূচিতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিস পাপিয়া সুলতানা।

অনুষ্ঠানে অনলাইনের মাধ্যমে বক্তব্য দেন পাট অধিদপ্তর, ঢাকার সহকারী প্রকল্প পরিচালক ও মনিটরিং কর্মকর্তা আকলিমা আহসান। এছাড়া বক্তব্য রাখেন বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট (বিজেআরআই), রংপুরের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. মজিবর রহমান, মেট্রোপলিটন কৃষি কর্মকর্তা মো. শরিফুল ইসলাম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোছা. আজমাইন মুছতারি, জেলা পাট উন্নয়ন কর্মকর্তা এ কে এম মাহবুব আলম বিশ্বাস, উপজেলা উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা শাহ মো. তারিকুল ইসলাম এবং অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক আপেল বকসি।

প্রশিক্ষণে বক্তারা আধুনিক পদ্ধতিতে পাট ও পাট বীজ উৎপাদন, উন্নত জাতের ব্যবহার, রোগবালাই দমন, উৎপাদন বৃদ্ধি এবং পাটের গুণগত মান উন্নয়নের বিভিন্ন কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তারা দেশের ঐতিহ্যবাহী ‘সোনালি আঁশ’ এর উৎপাদন বৃদ্ধি এবং কৃষকদের আর্থ-সামাজিক উন্নয়নে আধুনিক প্রযুক্তির ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন।

প্রশিক্ষণ কর্মসূচিতে উপজেলার ৬০ জন নির্বাচিত পাটচাষি অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারী কৃষকরা প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞান মাঠপর্যায়ে কাজে লাগিয়ে পাটের উৎপাদন ও গুণগত মান বৃদ্ধিতে ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

এম জি
 

Link copied!