ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

নোয়াখালী প্রেসক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালী প্রতিনিধি

জুন ২৩, ২০২৪, ০৫:৩৮ পিএম

নোয়াখালী প্রেসক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে ভিত্তিপ্রস্তর স্থাপিত নোয়াখালী প্রেসক্লাবের ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে পালন করা হয়েছে।

রোববার নোয়াখালী প্রেসক্লাবে দিনব্যাপী নানা আয়োজনের মধ্যদিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। জাতির পিতা শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানানো হয়।

১৯৭২ সালের এদিন সদ্য স্বাধীন বাংলাদেশের প্রধানমন্ত্রী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নোয়াখালী সফরকালে নিজ হাতে নোয়াখালী প্রেসক্লাব ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

এ উপলক্ষ্যে সকালে নোয়াখালী প্রেসক্লাব ভবনে স্থাপিত বঙ্গবন্ধুর ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন নোয়াখালী প্রেসক্লাবের সাংবাদিক, জেলা পরিষদ, নোয়াখালী পৌরসভা, জেলা ছাত্রলীগ, জেলা স্বেচ্ছাসেবক লীগসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। এর আগে সাংবাদিকদের একটি শোভাযাত্রা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

শোভাযাত্রা শেষে নোয়াখালী প্রেসক্লাবের সহিদ উদ্দিন এস্কেন্দার কচি মিলনায়তনে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় নোয়াখালী প্রেসক্লাবের সভাপতি বখতিয়ার শিকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু নাছের মঞ্জুর সঞ্চালনায় বক্তব্য দেন, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক শারমীন আরা, জেলা পুলিশ সুপার মোহাম্মদ আসাদুজ্জামান, জেলা পরিষদের চেয়ারম্যান আবদুল ওয়াদুদ পিন্টু, নোয়াখালী পৌরসভার মেয়র সহিদ উল্লাহ খান সোহেল, নোয়খালী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিথুন ভট্ট, বঙ্গবন্ধুর সহচর সাবেক স্পীকার আবদুল মালেক উকিলের কনিষ্ঠ পুত্র আওয়ামী লীগ নেতা বাহার উদ্দিন খেলন।

এতে সাংবাদিকদের পাশাপাশি বীর মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনে সম্মিলিত সাংস্কৃতিক জোটের শিল্পীদের কণ্ঠে গান ও আবৃত্তি পরিবেশন করা হয়।

ইএইচ

Link copied!