যশোর প্রতিনিধি:
জুন ২৯, ২০২৪, ১১:২৮ এএম
যশোর মঙ্গলী খাতুন পলি (৩২) নামে হাত পা বাধা অবস্থায় এক হিজড়ার গলাকাটা মৃতদেহ পুলিশ উদ্ধার করেছে।
শুক্রবার (২৮শে জুন ) রাত আটটার দিকে জেলার মনিরামপুর উপজেলার মাছনা মোল্লাপাড়া খানপুর ইউনিয়নের মাছনার নিজ বাড়ি থেকে তার মৃত্যু দেহ উদ্ধার করে মনিরামপুর থানার পুলিশ। সে মনিরামপুর মাছনা গাজিপাড়া এলাকার মৃত আব্দুল খালেক গাজীর মেয়ে।
নিহতের প্রতিবেশী মাসুরা খাতুন বলেন, প্রতিদিনের মত গতকালও তৃতীয় লিঙ্গের মঙ্গলী খাতুন পলি বাইরের কাজ সেরে বাড়িতে যায়। আজ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তার কোন খোঁজ খবর না পেয়ে সন্ধ্যা ৭টার আমি তার গেটের কাছাকাছি গিয়ে তাকে ডাকা-ডাকি করি। কিন্তু ভিতর থেকে তার কোনো সাড়াশব্দ না পেয়ে আশেপাশের লোকজনকে বলি। পরে আশেপাশের লোকজন ও এসে তাকে ডাকাডাকি করে এবং গেটে ধাক্কাধাক্কি করে। তার কোন সাড়া শব্দ না পাওয়ায় পরে তারা পুলিশকে খবর দিলে পুলিশ রাত সাড়ে আটটার দিকে ঘটনাস্থলে গিয়ে গেট ভেঙে ঘরের ভিতর থেকে মঙ্গোলী খাতুন পলির মৃত্যু দেহটি উদ্ধার করেন।
বিষয়টি নিশ্চিত করে মনিরামপুর থানার অফিসার ইনচার্জ মেহেদী মাসুদ বলেন, রাত সাড়ে আটটার দিকে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে হাত-পা বাঁধা অবস্থায় মঙ্গলী খাতুন পলি নামে ওই হিজড়ার মৃত্যু দেহটি উদ্ধার করা হয়েছে। তবে কে বা কারা কি কারণে তাকে এই নৃশংসভাবে হত্যা করেছে সে বিষয়ে এখনো কিছুই জানা যায়নি। হত্যাকাণ্ডের কারণ খুঁজতে যশোর পুলিশের কয়েকটি টিম তদন্ত চালাচ্ছে। ধারণা করা হচ্ছে গতকাল রাতের যে কোনো সময় তাকে দুর্বৃত্তরা হত্যা করেছে। তদন্তের পরেই বিস্তারিত জানা যাবে বলে জানান এ কর্মকর্তা।
উল্লেখ্য, গত ১৩ মার্চ বেনাপোলের কাগজপুকুর এলাকার একটি কবরস্থানের পাশ থেকে আলোচিত রেশমা হিজড়ার পুঁতে রাখা মৃতদেহ উদ্ধার করে গোয়েন্দা পুলিশের সদস্যরা। ওই ঘটনায় ওই হিজড়ার প্রেমিক ফারুককে হত্যাকাণ্ডের দায়ে আটক করা হয়। ওই ঘটনার ৬ মাস যেতে না যেতেই হিজড়া মঙ্গলী খাতুনের গলাকাটা মৃতদেহ উদ্ধার করলো পুলিশ।
বিআরইউ