ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

ভূঞাপুরে সড়ক ভেঙে দুর্ভোগে তিন গ্রামবাসী!

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:

জুলাই ৬, ২০২৪, ১১:৩৯ এএম

ভূঞাপুরে সড়ক ভেঙে দুর্ভোগে তিন গ্রামবাসী!

টাঙ্গাইলের ভূঞাপুরে পানির তীব্র স্রোতে ভেঙে গেছে সড়ক। আজ শনিবার (০৬ জুলাই) সকালে গোবিন্দাসী-ভালকুটিয়া-চিতুলিয়াপাড়া সড়কটি ভেঙে যায়। এতে করে ওই সড়ক দিয়ে চলাচল করা ভালকুটিয়া, স্থলকাশি, চিতুলিয়া পাড়া ও কষ্টাপাড়া এলাকার প্রায় ১০ হাজার মানুষের দুর্ভোগ চরম আকার ধারণ করেছে। ওই এলাকার মানুষজনের যাতায়াতের একমাত্র মাধ্যমে ছিলো এ সড়ক।

সরজমিনে জানা যায়, আজ সকালে বন্যার পানির চাপের কারণে সড়কের ভালকুটিয়া এলাকায় ৩০ মিটারের মতো ভেঙে যায়। এতে করে বন্ধ হয়ে গেছে মানুষের চলাচল। পাশেই রয়েছে কোনাবাড়ি উচ্চ বিদ্যালয়।

চলমান ষান্মাসিক পরীক্ষায় অংশগ্রহণ করতে শিক্ষার্থীদেরও ভোগান্তি পোহাতে হয়েছে। বিকল্প পন্থা হিসেবে লোকজন পানি দিয়ে চলাচল করছে। ভেঙে যাওয়া অংশের পাশেই রয়েছে বিদ্যুতের তিনটি ট্রান্সফরমার। যে কোনো মুহূর্তে সেগুলো ভেঙে পানিতে পড়ে যাবে। বন্ধ হয়ে যাবে বিদ্যুৎ সংযোগ। এদিকে সড়ক ভেঙে নীচু এলাকায় পানি প্রবেশ করায় প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। পানিবন্দি হয়ে পড়ছে লোকজন।

স্থানীয়রা জানান, তাদের চলাচলের রাস্তাটি ভেঙে যাওয়ায় চরম বিপাকে পড়েছেন তারা। ছেলেমেয়েদের স্কুলে যেতে অনেক কষ্ট হবে। একদিকে চলাচলে কষ্ট, অন্যদিকে বাড়িতে পানি সবমিলিয়ে দুর্ভোগের যেন শেষ নেই।

স্থানীয় ইউপি সদস্য আব্দুল কাদের মন্ডল বলেন, বন্যার পানির স্রোতে সড়কটি ভেঙে যাওয়ায় স্থলকাশি, চিতুলিয়া পাড়া ও ভালকুটিয়া এলাকার লোকজনের ব্যাপক কষ্ট পোহাতে হচ্ছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

বিআরইউ

Link copied!