ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

উদ্বোধন না করে অনানুষ্ঠানিকভাবে খোলা হলো বশেমুরবিপ্রবির প্রধান ফটক

বশেমুরবিপ্রবি প্রতিনিধি:

বশেমুরবিপ্রবি প্রতিনিধি:

জুলাই ৯, ২০২৪, ০৩:৪৮ পিএম

উদ্বোধন না করে অনানুষ্ঠানিকভাবে খোলা হলো বশেমুরবিপ্রবির প্রধান ফটক

দীর্ঘ চার বছর ধরে স্বল্প সংখ্যক লোকবল, দ্রব্যমূল্যের উর্দ্ধগতি, প্রকল্পের মেয়াদ বৃদ্ধি, কারিগরি ত্রুটিসহ নানাবিধ সমস্যায় জর্জরিত ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(বশেমুরবিপ্রবি) প্রধান ফটকের নির্মাণ কাজ। দীর্ঘ আলোচনা-সমালোচনার পর অবশেষে অনানুষ্ঠানিকভাবে খুলে দেওয়া হয়েছে প্রধান ফটক।

মঙ্গলবার (৯ জুলাই) সকাল ১১ ঘটিকায় খুলে দেওয়া হয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক। কার্যাদেশ শুরু হওয়ার পর থেকে নানাবিধ সমস্যায় মুখে পড়ে বশেমুরবিপ্রবির প্রধান ফটক নির্মাণ কাজ। এরপর কচ্ছপের ন্যায় ধীরগতিতে শুরু হয় কাজ। দীর্ঘ চার বছর ধরে চলমান কাজ অবশেষে সমাপ্তির পথে। তাই আপাতত উদ্বোধন ছাড়াই ব্যবহৃত হচ্ছে ফটকটি।

বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা দপ্তর সূত্রে আরও জানা যায়, এখনো কিছু কাজ বাকি রয়েছে। কাজগুলো সম্পন্ন হলে প্রধান ফটকটি উদ্বোধন করা হবে। কাজের সুবিধার্থে অনানুষ্ঠানিকভাবে খুলে দেওয়া হয়েছে বিশ্ববিদ্যালয়ের এই প্রধান ফটকটি। আপাতত এই ফটকটি সবার জন্য উন্মুক্ত। তবে পূর্বে প্রধান ফটক হিসেবে ব্যবহৃত মন্দির ফটকটি আর ব্যবহার করা হবেনা। ওই ফটকটি স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হবে।

প্রধান ফটক খুলে দেওয়ার অনুভূতি প্রকাশ করে লোকপ্রশাসন বিভাগ দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আশা বলেন, এই ফটকটি নিয়ে আমরা অনেক মজা করেছি। আর মজা করারই কথা। কারণ একটি ফটক নির্মাণ করতে গিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন যেসব কাজ করেছে তা আর না বলি।

তিনি বলেন, আপাতত খুলে দিয়েছে। এতেই আমরা খুশি।

উল্লেখ্য, ২০১৪ সালের সেপ্টেম্বরে বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো উন্নয়নে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধিকতর উন্নয়ন প্রকল্প পাশ হয়। ওই বছরই নভেম্বরে প্রকল্প বাস্তবায়নে ঠিকাদারি প্রতিষ্ঠান নিয়োগ করা হয় । ২০১৪ থেকে ২০১৮ সালের ডিসেম্বর পর্যন্ত প্রথম মেয়াদে ১০৫ কোটি টাকা বাজেটে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর কর্তৃক প্রকল্পটি বাস্তবায়িত হয়৷ ২০১৮ সালে নতুন করে ২৫৬ কোটি টাকায় পূর্বের প্রকল্পটির প্রথম সংশোধনী পাশ হয়। বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা, উন্নয়ন ও ওয়ার্কস দপ্তর এবং প্রকৌশল দপ্তরের মাধ্যমে প্রকল্পের মেয়াদ ২০২০ সালের জুন পর্যন্ত বৃদ্ধি করে বাকী অংশের কাজ বাস্তবায়নের সিদ্ধান্ত হয়। প্রধান ফটক এবং উপ-ফটক নির্মাণের জন্য আরডিপিতে ২ কোটি ৩৮ লাখ টাকা বরাদ্দ করা হয়। যার প্রাক্কলিত মূল্য ধরা হয়েছিল ২ কোটি ৩৮ লাখ ১০ হাজার টাকা।

ঠিকাদারি প্রতিষ্ঠান কাজী মাহবুবুর রহমান ২ কোটি ১৪ লাখ ২৯ হাজার টাকা ব্যয়ে ২০২০ সালের ডিসেম্বর থেকে ২০২১ সালের ফেব্রুয়ারির মধ্যে ফটক নির্মাণের জন্য বিশ্ববিদ্যালয়ের সঙ্গে চুক্তিবদ্ধ হয়। কিন্তু করোনাসহ বিভিন্ন কারণে ২০২১ সালের জুন পর্যন্ত কাজ বন্ধ ছিল বলে জানায় বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা দপ্তর। পরে প্রকল্পের মেয়াদ বৃদ্ধি করে ২০২২ সালের ডিসেম্বর পর্যন্ত করা হয়। কিন্তু ২০২২ পেরিয়ে ২০২৪-এর মাঝামাঝি সময় পার হলেও প্রকল্পের কাজ শতভাগ শেষ হয়নি।

বিআরইউ 

Link copied!