ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

বরিশালে প্রতিমন্ত্রী জাহিদ,সাবেক মেয়র খোকন-সাদিকসহ ৩৬৬ জনের বিরুদ্ধে মামলা

বরিশাল ব্যুরো

বরিশাল ব্যুরো

আগস্ট ২০, ২০২৪, ০৮:৫৩ পিএম

বরিশালে প্রতিমন্ত্রী জাহিদ,সাবেক মেয়র খোকন-সাদিকসহ ৩৬৬ জনের বিরুদ্ধে মামলা

বরিশালের সাবেক এমপি ও পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক, সিটি মেয়র খোকন সেরনিয়াবাত এবং সাবেক মেয়র সাদিক আবদুল্লাহসহ ৩৬৬ আওয়ামী লীগ নেতাকর্মীর নাম উল্লেখ করে মামলা হয়েছে। বিএনপির কার্যালয় ভাংচুরের অভিযোগে মঙ্গলবার রাতে বরিশাল কোতয়ালী মডেল থানায় এ মামলা করেন নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আফরোজা খানম নাসরিন। 

এ তথ্য নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান। মামলায় বরিশাল-৫ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য ও পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামিম, সিটি মেয়র আবুল খায়ের আবদুল্লাহ খোকন সেরনিয়াবাতকে আসামি করা হয়েছে। এছাড়া সাবেক মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ, বরিশাল জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান একেএম জাহাঙ্গীরসহ ৩৬৬ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। মামলায় বাদী উল্লেখ করেছেন, গত ৪ আগস্ট দুপুরে ৬শ থেকে ৭শ জন পিস্তল, শটগান, ককটেল, রামদাসহ বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে নগরীর সদর রোডে বিএনপির অফিসে হামলা চালায়। তখন এক ও ২ নং আসামীর নির্দেশে ৩, ৪ ও ৬ নং আসামি পিস্তল দিয়ে গুলি বর্ষণ করে জনমনে আতঙ্ক সৃষ্টি করে। এরপর ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হলে আসামিরা আসবাবপত্র, জিয়া স্মৃতি লাইব্রেরীর বইসহ মূল্যবান দ্রব্য নষ্ট হয়ে যায়। 

কোতয়ালী মডেল থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, মামলা দায়ের হয়েছে। এ বিষয়ে পরবর্তীতে আইনানুযায়ী পদক্ষেপ গ্রহণ করা হবে।

আরএস

Link copied!