ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

রামপালে প্রতিপক্ষের হামলায় যুবক আহত

রামপাল (বাগেরহাট) প্রতিনিধি

রামপাল (বাগেরহাট) প্রতিনিধি

সেপ্টেম্বর ৮, ২০২৪, ০৮:৫৯ পিএম

রামপালে প্রতিপক্ষের হামলায় যুবক আহত

বাগেরহাটের রামপালে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের দায়ের কোপে মো. হানিফা শেখ (২৫) নামের এক যুবক আহত হয়েছেন।

এ ঘটনায় রামপাল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

লিখিত অভিযোগে জানা গেছে, উপজেলার আদাঘাট গ্রামের গাউচ শেখের ছেলে ভিকটিম মো. হানিফ শেখের উপর অতর্কিত হামলা করে। এ সময় প্রতিপক্ষের রহমত শেখ, রেজোয়ান শেখ, কেরামত শেখ একসাথে মারপিট করে গুরুতর আহত করে।

এতে হানিফের একটি চোখ জখম হওয়ায় দৃষ্টিহীনতার আশঙ্কা করছেন তার পরিবার। এ ছাড়াও আসামীরা ভুক্তভোগীদের জীবননাশের হুমকি দিচ্ছে বলেও তারা অভিযোগ করেন।

এ বিষয়ে জানার জন্যে অভিযুক্তদের বাড়িতে গিয়েও তাদের পাওয়া যায়নি।

ইএইচ

Link copied!