ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ওসমানীনগরে জরায়ু ক্যান্সার প্রতিরোধীটিকা বিষয়ক সেমিনার

ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি

ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি

অক্টোবর ২০, ২০২৪, ০৮:১৯ পিএম

ওসমানীনগরে জরায়ু ক্যান্সার প্রতিরোধীটিকা বিষয়ক সেমিনার

সিলেটের ওসমানীনগরে সাংবাদিক, ধর্মীয় ও সামাজিক নেতৃবৃন্দের সাথে জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধী এইচপিভি টিকা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

রোববার দুপুর আড়াইটার দিকে গোয়ালাবাজারস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারের শুরুতে এইচপিভি টিকা বিষয়ক প্রেজেন্টেশন করেন, ডা. নুছরাত জাহান মৌটুসী।

সেমিনারে বিস্তারিত আলোচনায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাঈনুল আহসান জানান, ওসমানীনগর উপজেলার ২১০টি শিক্ষা প্রতিষ্ঠানের ৫ম থেকে ৯ম শ্রেণীর শিক্ষার্থীরা ১৭৯ কেন্দ্রে এবং গ্রাম পর্যায়ের ১৯২ ইপিআই কেন্দ্রের মোট ৩৭১ কেন্দ্রে জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধী (এইচপিভি) টিকাটি ১০ থেকে ১৪ বছর বয়সী সকল কিশোরীদের দেয়া হবে।

সেমিনারে অংশ নেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আফতাব আহমদ, ডা. অনন্যা জামান মুন, সাংবাদিক জুবেল আহমদ সেকেল, আনোয়ার হোসেন, শাহাব উদ্দিন শাহিন, আব্দুল মতিন, মো. মুহিব হাসান, মো. কয়েছ মিয়া, কবির আহমদ, জয়নাল আবেদীন, স্বাস্থ্য পরিদর্শক আলা হোসেন, এমওটি ভারপ্রাপ্ত নিউটন ধর, মাওলানা আব্দুল মুহাইমিন, মঈন উদ্দিন, আব্দুল হালিম, সৈয়দ শাহ জুবায়ের, হাবিবুর রহমান সিদ্দিকি, ছাইফুল ইসলাম, হাবিবুর রহমান, জয়নাল আবেদীন, আব্দুল আজিজ, বিদ্যুৎ ভট্টাচার্য, বিশ্বজিৎ চৌধুরী প্রমুখ।

ইএইচ

Link copied!