ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় ১২ জেলে আটক

ভেদরগঞ্জ (শরীয়তপুর) প্রতিনিধি:

ভেদরগঞ্জ (শরীয়তপুর) প্রতিনিধি:

অক্টোবর ২৭, ২০২৪, ০৪:২৩ পিএম

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় ১২ জেলে আটক

শরীয়তপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার অপরাধে ১২ জেলেকে ১০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

শনিবার (২৬ অক্টোবর) শরীয়তপুর জেলাপ্রশাসক কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আব্দুল্লাহ আল মামুন (দণ্ডবিধি ১৮৬০ এর ১৮৮ধারায়) এ দণ্ডাদেশ দেন।

সাজাপ্রাপ্তরা হলেন- জাহাঙ্গীর (৪০), মহন খালাসী (৪০), ওসমান (৪২), জামাল (২৮), নাজমুল (২০), জাকির হোসেন (৪৮), ওসমান গনি মোল্লা (২০), মো. খলিল (২৬), হাবিবুল্লাহ প্রধানীয়া (২৫), জয়নাল আবেদীন (২০), রুবেল (২২), শুক্কুর আলী (২০) ভেদরগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা নজরুল ইসলাম আমার সংবাদকে জানান, দেশে ইলিশ সম্পদ বৃদ্ধি করতে ১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত ২২ দিন নদীতে সব ধরনের মাছ শিকারে নিষেধাজ্ঞা আরোপ করেছে সরকার। এই ২২ দিন ইলিশ আহরণ, পরিবহণ, মজুদ, বাজারজাতকরণ, কেনা-বেচা ও বিনিময় নিষিদ্ধ এবং দণ্ডনীয় অপরাধ ঘোষণা করেছে মৎস্য অধিদপ্তর।

মৎস্য বিভাগ ও উপজেলা প্রশাসন যৌথভাবে পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান পরিচালনা করে ১২ জেলেকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে দশ (১০) দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

এ সময় জেলেদের কাছ থেকে দুটি নৌকা ও ২২৫০ মিটার কারেন্ট জাল জব্দ করে জাল পুড়িয়ে ধ্বংস করে দেওয়া হয়েছে।

বিআরইউ

Link copied!