ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

কুড়িগ্রামে কনস্টেবল পদে নিয়োগ ২য় দিনের কার্যক্রম সম্পন্ন

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রাম প্রতিনিধি

অক্টোবর ৩০, ২০২৪, ০৭:৩৫ পিএম

কুড়িগ্রামে কনস্টেবল পদে নিয়োগ ২য় দিনের কার্যক্রম সম্পন্ন

কুড়িগ্রাম জেলায় বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগ সেপ্টেম্বর ২০২৪ এর ২য় দিনের কার্যক্রম সম্পন্ন হয়েছে।

বুধবার সম্পূর্ণ মেধা ও যোগ্যতার ভিত্তিতে কুড়িগ্রাম জেলার পুলিশ সুপার মো. মাহফুজুর রহমানের সার্বিক তত্ত্বাবধানে কুড়িগ্রাম পুলিশ লাইন্স মাঠে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষা সেপ্টেম্বর-২০২৪ এর ১ম দিনের শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ২য় দিনের ইভেন্ট ২০০ মিটার দৌড়, পুশআপ, লং জাম্প ও হাই জাম্প পরীক্ষা অনুষ্ঠিত হয়।

নিয়োগ পরীক্ষায় পুলিশ হেডকোয়ার্টার্সের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন- পুলিশ সুপার মো. আসলাম উদ্দিন, সহকারী পুলিশ সুপার রাকিবুল ইসলাম, লালমনিরহাট জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ আতিকুল হক, উলিপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম, কুড়িগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এ কে এম ওহিদুন্নবী, দিনাজপুর হাকিমপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার আ.ন.ম. নিয়ামত উল্লাহ, রৌমারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. মমিনুল ইসলাম, পুলিশ হাসপাতালের মেডিকেল অফিসার মো. আখতারুজ্জামান ও নিয়োগ পরীক্ষায় মোতায়েনকৃত পুলিশ সদস্যবৃন্দ।

এরপর ৩য় দিনে অবশ্যই সার্কুলারে উল্লিখিত সকল মূল সনদ (এসএসসি/সমমান পরীক্ষার মূল সনদ অথবা মূল মার্কশিট) ও সকল প্রয়োজনীয় কাগজপত্রসহ মাঠে উপস্থিত থাকার জন্য নির্দেশনা প্রদান করা হয়।

ইএইচ

Link copied!