ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

মাধবপুরে পিকআপ ভর্তি গাঁজা, গ্রেপ্তার ২

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:

নভেম্বর ৩, ২০২৪, ০৪:২৪ পিএম

মাধবপুরে পিকআপ ভর্তি গাঁজা, গ্রেপ্তার ২

হবিগঞ্জের মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া রেলষ্টেশন এলাকা থেকে পিকআপ ভর্তি গাঁজাসহ সেলিম মিয়া (২৭) ও রুবেল মিয়া (২২)কে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (০৩ নভেম্বর) সকালে একটি পিকআপ আটক করে তল্লাশি চালিয়ে ভেতরে লুকিয়ে রাখা ৩০কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করে।

এসময় পাচারের সঙ্গে জড়িত থাকায় চাঁপাইনবাবগঞ্জ জেলার গমস্তাপুর থানার তেতুলতলা ভাটপাড়া এলাকার মৃত রফিকুল ইসলামের ছেলে সেলিম মিয়া (২৭) ও একই জেলার শিবগঞ্জ থানার  আজমতপুর গ্রামের মৃত মনিরুল ইসলামের ছেলে রুবেল মিয়া(২২)কে  গ্রেপ্তার করা হয়।

মাধবপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন সত‍্যতা নিশ্চিত করে জানান, গোপনসূত্রে খবর পেয়ে তিনি দ্রুত তেলিয়াপাড়া রেলষ্টেশন এলাকায়  একটি চেকপোস্ট বসিয়ে তল্লাশি অভিযান পরিচালনা করতে তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়িকে নির্দেশ দেন।

আজ সকাল ৬টার দিকে গাঁজাসহ পিকআপ  আটক করা হয়। এ ব্যাপারে থানায় মাদক দ্রব্য আইনে মামলা হয়েছে। গ্রেপ্তার দুজনকে আদালতে পাঠানো  হয়েছে।

বিআরইউ

Link copied!