ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ভোলাহাটে জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন

ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি

ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি

নভেম্বর ১৬, ২০২৪, ০৫:৪১ পিএম

ভোলাহাটে জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন

বাংলাদেশ জামায়াতে ইসলামী ভোলাহাট উপজেলা শাখার কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল ৯টা থেকে মোহবুল্লাহ কলেজ মাঠে উপজেলা শাখার আমির মাওলানা শামশুজ্জামানের সভাপতিত্বে কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার আমির মাওলানা মো. আবুজার গিফারী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর চাঁপাইনবাবগঞ্জ জেলার শাখার নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য মো. লতিফুর রহমান, জেলা এ্যসিসটেন্ট সেক্রেটারি ও চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে জামায়াত মনোনীত এমপি প্রার্থী ড. মিজানুর রমান।

উপজেলা জামায়াতের সেক্রেটারি মো. আনোয়ার হোসেনর সঞ্চালনায় বক্তব্য দেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার কর্মপরিষদ সদস্য মো. গোলাম কবীর গোলাপ, ভোলাহাট উপজেলা শাখার নায়েবে আমির ও সাবেক উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান মো. লোকমান আলী, উপজেলা শাখার নায়েবে আমির মো. তৌহিদুর রহমান, ইসলামী ছাত্রশিবির চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি মো. মোক্তারুল ইসলাম, জামড়ীয়া ইউনিয়ন শাখা আমির আঃ বাশির, দলদলী ইউনিয়ন শাখা আমির মো. আমিনুল ইসলাম, ভোলাহাট ইউনিয়ন শাখা আমির তোজাম্মুল হক, ভোলাহাট পশ্চিম শাখা ছাত্রশিবিরের সভাপতি সোহেল রানা, ভোলাহাট পূর্ব শাখা ছাত্রশিবির সভাপতি নাজেম উদ্দিনসহ অন্যরা।

অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত করেন জামায়াতের উপজেলা শাখার সেক্রেটারি মাওলানা ক্বারী মো. আলাউদ্দিন।

ইএইচ

Link copied!