ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সাবেক কাউন্সিলর নিহত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

ডিসেম্বর ২৬, ২০২৪, ০৩:০৬ পিএম

চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সাবেক কাউন্সিলর নিহত

চাঁপাইনবাবগঞ্জে ট্রাক্টরের ধাক্কায় নাচোল পৌরসভার সাবেক কাউন্সিলর মূসা মিয়া (৬৫) নিহত হয়েছেন।

নিহত মুসা মিয়া নাচোল বাসস্ট্যান্ড এলাকার ইউনুস আলীর ছেলে।

বৃহস্পতিবার সকালে চাঁপাইনবাবগঞ্জ-আমনুরা সড়কের এরফান গ্রুপের পেট্রোল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রইস উদ্দিন জানান, সকালে মুসা মিয়া মোটরসাইকেলযোগে চাঁপাইনবাবগঞ্জ আসার পথে এরফান গ্রুপের পেট্রোল পাম্পের সামনে একটি ট্রাক্টর তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে মোটরসাইকেলের আরোহী মুসা মিয়া গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি আরও জানান, পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান ওসি।

ইএইচ

Link copied!