ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

কাশিমপুরে বেতন বৃদ্ধির দাবিতে পোশাক শ্রমিকদের মহাসড়ক অবরোধ

কাশিমপুর (গাজীপুর) প্রতিনিধি

কাশিমপুর (গাজীপুর) প্রতিনিধি

জানুয়ারি ৬, ২০২৫, ০৪:৪০ পিএম

কাশিমপুরে বেতন বৃদ্ধির দাবিতে পোশাক শ্রমিকদের মহাসড়ক অবরোধ

বেতন বৃদ্ধির দাবিতে গাজীপুর মহানগরীর কাশিমপুরের জিরানী বাজার এলাকায় চন্দ্রা-নবীনগর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা।

সোমবার সকাল সাড়ে ৮টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত এক ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখেন শ্রমিকরা।

পরে পুলিশ এসে তাদের মহাসড়ক থেকে সরিয়ে দেয়।

এ বিষয়ে গাজীপুর শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার খলিলুর রহমান জানান, শ্রমিকরা কিছু সময়ের জন্য মহাসড়ক অবরোধ করেছিলেন। এখন চন্দ্রা-নবীনগর সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছেন।

ইএইচ

Link copied!