ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

আলীকদমে বিএনপির জনসচেতনতামূলক সভা

আলীকদম প্রতিনিধি

আলীকদম প্রতিনিধি

জানুয়ারি ৯, ২০২৫, ০৭:৩০ পিএম

আলীকদমে বিএনপির জনসচেতনতামূলক সভা

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের দাবিতে আলীকদম আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে জনসভা অনুষ্ঠিত হয়েছে।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মিসেস মাম্যাচিং বলেন, ‘বান্দরবান সংসদীয় আসনে আমার শেষবারের নির্বাচনে মাত্র ৮৫৩ ভোটে হেরেছিলাম। আলীকদম ও নাইক্ষ্যংছড়িবাসী আমাকে সবচেয়ে বেশি ভোট দিয়েছিল। বিএনপির দুর্দিনে যারা পাশে ছিল না তাদের কেউ কেউ এখন দলে বিভক্তি আনছে। বিএনপি নামধারী এখন অনেকেই বের হবে। তারা প্রচার করবে আমি বিএনপি’র অমকু-তমুক। তিনি এদের ব্যাপারে নেতাকর্মীদের সজাগ থাকার জন্য সতর্ক করেন।

বিএনপি নেতাকর্মীদের এক হয়ে একমনে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, দেশগঠনে তারেক জিয়ার ৩১ দফা বাস্তবায়ন করতে হবে। তাহলেই দেশের উন্নয়ন হবে।

১নং আলীকদম ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আবুল কালামের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসচেতনতামূলক এই সমাবেশে বিশেষ অতিথি ছিলেন বান্দরবান জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাবেদ রেজা, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি লুসাই মং মার্মা, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন তুষার, বিএনপি নেতা রিটল বিশ্বাস, সেলিম রেজা, শাহাদত হোসেন জনি, বান্দরবান জর্জ কোর্টের পিপি অ্যাডভোকেট মো. আলমগীর, আলীকদম উপজেলা বিএনপির আহ্বায়ক মাশুক আহমদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জুলফিকার আলী ভূট্টো।

ইএইচ

Link copied!