ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

রাজারহাটে সরিষার বাম্পার ফলনের সম্ভাবনা

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি

জানুয়ারি ১১, ২০২৫, ০৫:২৬ পিএম

রাজারহাটে সরিষার বাম্পার ফলনের সম্ভাবনা

কুড়িগ্রামের রাজারহাটে শীতকালীন ফসল সরিষার বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে।

কৃষি জমিতে অল্প খরচে বাড়তি ফসল উৎপাদনে জনপ্রিয় হয়ে উঠছে এ উপজেলার কৃষকের কাছে। যেদিকে দু-চোখ যায় শুধু হলুদের সমারোহ। সেখানে প্রকৃতিও ছেয়ে গেছে যেন! হলুদ রঙে।

বাংলাদেশের জনপ্রিয় ভোজ্যতেল সরিষা তেলের উৎপাদনের জন্য একমাত্র উপকরণ হলো এই সরিষা।

রাজারহাট উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, গতবছরের তুলনায় এ বছরে সরিষা চাষাবাদ বৃদ্ধি পেয়েছে।

বিদ্যানন্দ ইউনিয়নের তিস্তাচরে দায়িত্ব থাকা উপ-সহকারী কৃষি কর্মকর্তা আবু তাহের বলেন, চলতি মৌসুমে কৃষকদের জন্য ১ কেজি সরিষা বীজ ১০ কেজি বিএমপি সার ও ১০ কেজি এমওপি সার প্রণোদনা হিসাবে দেয়া হয়েছে এবং কৃষকদের চাষাবাদের জন্য প্রয়োজনীয় পরামর্শ দেয়া হচ্ছে।

কৃষক সাহের দৈনিক আমার সংবাদকে বলেন, এবছর ৪ বিঘা জমিতে সরিষা চাষ করেছি।

বর্গাচাষি আব্দুর রহিম বলেন, আবহাওয়া ভালো থাকলে বাম্পার সরিষার ফলন পাবো। প্রতি বিঘায় ১৪-১৮ হাজার টাকা আয় হবে। এ বছর সরিষার আবাদ বেড়েছে এজন্য আমরা কৃষি কর্মকর্তার নিকট থেকে ফলন বৃদ্ধি এবং পোকামাকড়ের আক্রমণ নিয়ন্ত্রণের পরামর্শ নিচ্ছি।

উপজেলা কৃষি অফিসার সাইফুন্নাহার সাথী বলেন, এ বছর উপজেলায় ১৩৬৫ হেক্টর জমিতে সরিষা চাষ হয়েছে এবং বিঘা প্রতি ৫-৬ মণ করে সরিষার ফলন হবে বলে ধারণা করা হচ্ছে।

ইএইচ

Link copied!