ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

গাড়ির চাকায় পিষ্ট হয়ে নারী গার্মেন্টস শ্রমিক নিহত

কাশিমপুর (গাজীপুর) প্রতিনিধি

কাশিমপুর (গাজীপুর) প্রতিনিধি

জানুয়ারি ১৫, ২০২৫, ০১:০৫ এএম

গাড়ির চাকায় পিষ্ট হয়ে নারী গার্মেন্টস শ্রমিক নিহত

গাজীপুরের কাশিমপুরে রাইসমিল থেকে জামগড়া আঞ্চলিক সড়কে হুকলিক গাড়ির চাকায় পিষ্ট হয়ে জেসমিন আক্তার নামের এক নারী গার্মেন্টস শ্রমিক নিহত হয়েছেন।

মঙ্গলবার রাত ৯টা ৫৫ মিনিটে মহানগরীর কাশিমপুরের ৫নং ওয়ার্ডের রাইসমিল এলাকার শৈলডুবী সিরাজগঞ্জ ফ্যাশন লিমিটেডের সামনে এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, নিহত জেসমিন আক্তার (৪০) রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার জীবনপুর এলাকার ফরিদ হোসেনের স্ত্রী। তিনি দীর্ঘদিন থেকে কাশিমপুর এলাকায় বসবাস করে জিরাবো সিলভার ফ্যাক্টরিতে অপারেটর হিসেবে চাকরি করে আসছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কাশিমপুরের রাইসমিলের সামনে থেকে একটি হুকলিক গাড়ি জামগড়ার দিকে যাচ্ছিল। এ সময় রাইসমিল এলাকার শৈলডুবী সিরাজগঞ্জ ফ্যাশন লিমিটেডের সামনে পৌঁছালে হঠাৎ চলন্ত অবস্থায় একই দিকে যাওয়ার সময় জেসমিন আক্তারকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। পরে গার্মেন্টস শ্রমিক জেসমিন আক্তার হুকলিক গাড়ির পেছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন।

এ ঘটনায় ঘাতক হুকলিক গাড়িটি আটক করা হলেও চালক পালিয়ে যায়।

এ বিষয়ে কাশিমপুর থানার অফিসার ইনচার্জ মো. সাইফুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ইএইচ

Link copied!