ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

সালথায় সাংবাদিকের বাসার গ্রিল কেটে দুর্ধর্ষ চুরি

সালথা (ফরিদপুর) প্রতিনিধি

সালথা (ফরিদপুর) প্রতিনিধি

জানুয়ারি ২১, ২০২৫, ০৮:৫৬ পিএম

সালথায় সাংবাদিকের বাসার গ্রিল কেটে দুর্ধর্ষ চুরি

ফরিদপুরের সালথায় শফিকুল ইসলাম (২৯) নামে এক সাংবাদিকের বাসার জানালার গ্রিল কেটে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এ সময় সংঘবদ্ধ চোর শফিকুলের পরিবারের ৮ ভরি স্বর্ণ চুরি করে নিয়ে যায়।

মঙ্গলবার সন্ধ্যায় ওই সাংবাদিকের পরিবার ফরিদপুর শহরের ঝিলটুলী এলাকার ঝিলভিউ অ্যাপার্টমেন্টের ৭ তলার বাসায় এসে দেখেন গ্রিল কেটে চুরির ঘটনা।

এর আগে গত রোববার ও সোমবার শ্বশুরবাড়ি জেলার সালথার তেলি সালথা বেড়াতে যান শফিকুল। মঙ্গলবার সন্ধ্যায় বাসায় এসে দেখেন স্টিলের আলমারি ভেঙে ৮ ভরি স্বর্ণ নিয়ে গেছে সংঘবদ্ধ চোর। এ সময় বাসার সবকিছু ছড়িয়ে ছিটিয়ে রেখে যায়।

শফিকুল ইসলাম দৈনিক যুগান্তরের ফরিদপুরের সালথা উপজেলা প্রতিনিধি ও সালথা প্রেসক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক।

ফরিদপুরের কোতয়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মোরশেদ জানান, বিষয়টি আমাদের জানা নেই। ওই সাংবাদিক লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ইএইচ

Link copied!