ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

রাজবাড়ীতে ৬৬টি হারানো মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে হস্তান্তর

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ী প্রতিনিধি

জানুয়ারি ৩০, ২০২৫, ০২:৩২ পিএম

রাজবাড়ীতে ৬৬টি হারানো মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে হস্তান্তর

রাজবাড়ীতে ৬৬টি হারানো মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করেছে জেলা পুলিশ।

বৃহস্পতিবার দুপুরে রাজবাড়ী পুলিশ সুপারের কার্যালয়ের জেলা কনফারেন্স রুমে পুলিশ সুপার মোছা. শামিমা পারভীন মোবাইল প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর করেন।

এ সময় রাজবাড়ী জেলার ৫টি থানার জিডির সূত্রধরে রাজবাড়ী সদর থানার ২২টি, গোয়ালন্দ ঘাট থানার ১৫টি, পাংশা মডেল থানার ১৭টি, কালুখালী থানার ৯টি, বালিয়াকান্দি থানার ৩টিসহ ৬৬টি মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকদের হাতে হস্তান্তর করা হয়।

রাজবাড়ী পুলিশ সুপার মোছা. শামিমা পারভীন বলেন, জেলা পুলিশ অন্যান্য আইনশৃঙ্খলা ডিউটির পাশাপাশি প্রান্তিক মানুষের হারানো মোবাইল উদ্ধার ও সাইবার ক্রাইম মনিটরিং করে থাকে। রাজবাড়ী জেলার প্রতিটি থানায় মোবাইল হারানো জিডি, বিকাশ প্রতারণা ও ফেসবুক সংক্রান্ত জিডি হয়। জিডির প্রেক্ষিতে সাইবার ক্রাইম মনিটরিং সেলের একটি চৌকস টিম মোবাইল উদ্ধার, বিকাশ প্রতারণা, ফেসবুক হ্যাকসহ অন্যান্য সাইবার অপরাধ সর্ম্পকে সর্বদান নজরদারি করে থাকে।

হারানো মোবাইলের প্রকৃত মালিকগণ তাদের মোবাইল ফিরে পেয়ে সকলে আবেগপ্রবণ হয়ে পড়েন।

তারা বলেন, পুলিশের প্রতি আস্থা বহুগুণে বেড়ে গেল। তারা রাজবাড়ী জেলা পুলিশকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার শরীফ আল রাজীব সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। জেলা পুলিশ এ ধারাবাহিকতা অব্যাহত থাকবে।

ইএইচ

Link copied!