ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

সুবর্ণচরে জমি দখল ও নারী নির্যাতনের প্রতিবাদে সংবাদ সম্মেলন

সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি

সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি

ফেব্রুয়ারি ৩, ২০২৫, ০৩:০১ পিএম

সুবর্ণচরে জমি দখল ও নারী নির্যাতনের প্রতিবাদে সংবাদ সম্মেলন

নোয়াখালীর সুবর্ণচরে জমি দখল, নারী নির্যাতন ও সন্ত্রাসী হামলায় অভিযুক্তদের গ্রেপ্তার দাবিতে সংবাদ সম্মেলন করেছে নির্যাতনের শিকার ভুক্তভোগী পরিবার।

সোমবার সকালে উপজেলার চরবাটা ইউনিয়নের চরবাটা গ্রামে মোহাম্মদ উল্যাহ লাকির বাড়িতে এ সংবাদ সম্মেলন করেন তারা।

সংবাদ সম্মেলনে হামলার শিকার স্বপ্না বেগম জানান, গত ১৭ জানুয়ারি সন্ধ্যায় পারিবারিক সম্পত্তির জেরে জাফর উল্যাহ, এনায়েত উল্যাহ ও আহসান উল্যাহসহ ৬-৭ জন মিলে কথা কাটাকাটির এক পর্যায়ে তাকে, তার স্বামী নুরনবী ও দেবর মিরাজ উদ্দিন এবং মিরাজের এক বন্ধু মো. নাজীম উদ্দিনকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। নুরনবী ও মিরাজ বর্তমানে চিকিৎসাধীন রয়েছে।

এ ঘটনায় থানায় মামলা হলেও পুলিশের অসহযোগিতার কথাও জানান তিনি। দ্রুত আসামিদের গ্রেপ্তার এবং আইনানুগ ব্যবস্থা নেয়ার দাবি জানান তিনি।

সংবাদ সম্মেলনে আহত নুর নবী ও মিরাজের মা স্বপ্নার শাশুড়ি রাজিয়া বেগম এবং দেবর রাসেল সিরাজী উপস্থিত ছিলেন।

ইএইচ

Link copied!