ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

সন্দ্বীপে জেলা তথ্য অফিসের নারী সমাবেশ

ইলিয়াছ সুমন, সন্দ্বীপ

ইলিয়াছ সুমন, সন্দ্বীপ

ফেব্রুয়ারি ৬, ২০২৫, ০৩:০৫ পিএম

সন্দ্বীপে জেলা তথ্য অফিসের নারী সমাবেশ

তারুণ্য নির্ভর উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার লক্ষে মাদক, গুজব, সাম্পদায়িকতা, ইভটিজিং, বাল্যবিবাহ, জন্ম নিবন্ধন, নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ, পরিবেশ সংরক্ষণ, নৈতিকতা ও মূল্যবোধ সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে চট্টগ্রামের সন্দ্বীপে জেলা তথ্য অফিসের আয়োজনে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বেলা ১১টায় সন্দ্বীপের ১৬নং সারিকাইত ইউনিয়নের ৮০নং চৌকাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নারী সমাবেশ ও মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়।

চৌকাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম আইয়ুব আলীর সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য দেন চট্টগ্রাম জেলার সহকারী তথ্য অফিসার মো. বোরহান উদ্দিন।

সহকারী তথ্য অফিসার আয়েশা সিদ্দিকার সঞ্চালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য দেন- বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চট্টগ্রাম উত্তর জেলার যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন, সন্দ্বীপ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর হোসেন, বদরশাহ-ইনস্টিটিউট অব-সায়েন্স এন্ড-টেকনোলজি পরিচালক মাহবুবুল মাওলা, জাতীয় সাংবাদিক সংস্থা সন্দ্বীপ শাখার সভাপতি ইলিয়াছ সুমন প্রুমুখ।

ইএইচ

Link copied!