ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

সামরিক মর্যাদায় মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক ওসমানীর মৃত্যুবার্ষিকী পালিত

সিলেট ব্যুরো:

সিলেট ব্যুরো:

ফেব্রুয়ারি ১৬, ২০২৫, ০৫:১৩ পিএম

সামরিক মর্যাদায় মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক ওসমানীর মৃত্যুবার্ষিকী পালিত

সিলেটে সামরিক মর্যাদায় মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল এম এ জি ওসমানীর (অব.) ৪১তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।

রোববার সকালে হযরত শাহজালাল (রহ.) দরগাহে ওসমানীর সমাধিতে বাংলাদেশ সেনাবাহিনীর ১৭ পদাতিক ডিভিশন ও সিলেট এরিয়ার পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়।

সামরিক মর্যাদায় ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন ১৭ পদাতিক ডিভিশনের জিওসি ও সিলেট এরিয়া কমান্ডার মেজর জেনারেল আ স ম রিদওয়ানুর রহমান, এডব্লিউসি, এএফডব্লিউসি, পিএসসি।

এসময় বাংলাদেশ সেনাবাহিনীর একটি চৌকস দল গার্ড অব অনারের মাধ্যমে সম্মান প্রদর্শন করেন। পরে জেনারেল ওসমানীর রূহের মাগফেরাত এবং দেশ ও জাতির মঙ্গল কামনায় মোনাজাত অনুষ্ঠিত হয়।

শ্রদ্ধা নিবেদনের সময় সিলেট এরিয়ার সকল উর্ধ্বতন সামরিক কর্মকর্তা, সামরিক বাহিনীর বিভিন্ন পদবীর সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

বিআরইউ 

Link copied!