ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

রাজারহাটে আছিয়া হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি

মার্চ ১৪, ২০২৫, ০৫:২৬ পিএম

রাজারহাটে আছিয়া হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

"আমার বোন কবরে, ধর্ষক কেন বাহিরে?"—এই স্লোগানে আছিয়া হত্যার প্রতিবাদ ও দোষী ধর্ষকদের দ্রুত সর্বোচ্চ শাস্তির দাবিতে রাজারহাট উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন একটি বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ আয়োজন করেছে। 

শুক্রবার বিকাল ৩টায় সরকারি মীর ইসমাইল হোসেন কলেজ গেট থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়।

মিছিলটি উপজেলা শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে সোনালী ব্যাংক চত্বরে গিয়ে এক সমাবেশে পরিণত হয়।

সমাবেশে বক্তৃতা দেন- জেলা বৈষম্যবিরোধী আন্দোলনের যুগ্ম আহ্বায়ক হাসান জিহাদি, উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আরিফুল ইসলাম, উপজেলা মুখপাত্র হাসান মেহেদী, যুগ্ম আহ্বায়ক জিসান, যুগ্ম আহ্বায়ক সায়েদুর রহমান, মাছুম বিল্লাহ প্রমুখ।

সমাবেশে বক্তারা দ্রুত আছিয়া হত্যার বিচার দাবি করেন এবং ধর্ষকদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান।

ইএইচ

Link copied!